২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ ‘এ’ দলের লিড

ভারতের শাফি দারাশাহ টুর্নামেন্টে শুরুটা ভালোই হয়েছে বাংলাদেশ ‘এ’ দলের। প্রথম ম্যাচে বরোদা ক্রিকেট অ্যাসোসিয়েশন একাদশের বিপক্ষে ১১২ রানের লিড নিয়েছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2012, 06:24 PM

Updated : 24 Aug 2022, 11:49 AM

ঢাকা, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারতের শাফি দারাশাহ টুর্নামেন্টে শুরুটা ভালোই হয়েছে বাংলাদেশ ‘এ’ দলের। প্রথম ম্যাচে বরোদা ক্রিকেট অ্যাসোসিয়েশন একাদশের বিপক্ষে ১১২ রানের লিড নিয়েছে তারা। শনিবার ম্যাচের দ্বিতীয় দিনে অলআউট হওয়ার আগে ৩১৪ রান করেছে ‘এ’ দল। সর্বোচ্চ অপরাজিত ৭৬ রান শাহাদাৎ হোসেনের। ৬৯ বলের আক্রমণাত্মক ইনিংসটি ৭টি চার ও একটি ছক্কায় সাজানো। দ্বিতীয় সর্বোচ্চ ৬৬ রান করেন মুমিনুল হক। এছাড়া ডলার মাহমুদ ৩১, রকিবুল হাসান ৩০ ও মোহাম্মদ মিঠুন ২৯ রান করেন। প্রথম ইনিংসে ২০২ রানে গুটিয়ে যাওয়া বরোদার পক্ষে ফিরদৌস ভাজা ও উৎকর্ষ প্যাটেল তিনটি করে উইকেট নেন। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দিন শেষে বরোদার সংগ্রহ বিনা উইকেটে ২৪ রান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/০০২১ঘ.