২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ার পথে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটে অংশ নিতে শুক্রবার রাত সাড়ে ৯টায় অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দিয়েছে বাংলাদেশ দল। আগামী মাসে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে বসবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের নবম আসর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2012, 05:43 PM

Updated : 24 Aug 2022, 11:49 AM

ঢাকা, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটে অংশ নিতে শুক্রবার রাত সাড়ে ৯টায় অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দিয়েছে বাংলাদেশ দল। আগামী মাসে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে বসবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের নবম আসর। গ্র“প পর্বে ১১ অগাস্ট শ্রীলঙ্কা, তার পর দিন দক্ষিণ আফ্রিকা এবং ১৬ অগাস্ট নামিবিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। এর আগে ৩ ও ৫ অগাস্ট দুটি অনানুষ্ঠানিক এবং ৭ ও ৮ অগাস্ট দুটি আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ খেলবে আনামুল হকের দল। ১৯৮৮ সাল থেকে শুরু হওয়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে এটি বাংলাদেশের অষ্টম অংশগ্রহণ। এর মধ্যে গ্র“পের সেরা দুই দলের মধ্যে থাকার সুবাদে ২০০২, ২০০৬ ও ২০০৮ সালে কাপ পর্বে খেলার সুযোগ পেয়েছিলো। বাকি চার বার খেলেছে প্লে¬ট পর্বে। প্লেটে বাংলাদেশের অবশ্য ঈর্ষণীয় সাফল্য। ১৯৯৮ এবং দেশের মাটিতে ২০০৪ সালে চ্যাম্পিয়ন হওয়ার পর দুই বছর আগে সর্বশেষ টুর্নামেন্টেও প্লেটের শিরোপা জিতেছিলো বাংলাদেশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২৩৪২ঘ.