২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আশাবাদী বাউচারের চিকিৎসক

দক্ষিণ আফ্রিকার সাবেক উইকেটরক্ষক মার্ক বাউচার তার আঘাতপ্রাপ্ত বাঁ চোখের দৃষ্টি অনেকটাই ফিরে পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন তার চিকিৎসক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2012, 03:50 PM

Updated : 24 Aug 2022, 11:49 AM

ঢাকা, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দক্ষিণ আফ্রিকার সাবেক উইকেটরক্ষক মার্ক বাউচার তার আঘাতপ্রাপ্ত বাঁ চোখের দৃষ্টি অনেকটাই ফিরে পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন তার চিকিৎসক। বাউচারের চিকিৎসক পিটার স্যান্ডেল বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেন, “যদিও আঘাতের কারণে দূর ভবিষ্যতে মার্কের (বাউচার) চোখের অবস্থা কি হবে সেটা এখনই অনুমান করা অসম্ভব। তবে তার চিকিৎসক দল খুবই সতর্ক এবং আশাবাদী যে চোখের দৃষ্টি ফিরে পাওয়ার মতো উন্নতি তার হবে।” জুলাইয়ের শুরুতে ইংল্যন্ডের বিপক্ষে টেস্ট খেলার সময় চোখে মারাত্মক আঘাত পান বাউচার। ওই সময় চিকিৎসকরা আশঙ্কা করেছিলেন বাউচারের বাঁ চোখ অন্ধ হয়ে যেতে পারে। ওই আঘাতের পরপরই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান দক্ষিণ আফ্রিকার অন্যতম সেরা এই উইকেটরক্ষক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২১৪৭ ঘ.