২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ানডে সিরিজে বিশ্রামে ক্যালিস

টেস্ট অলরাউন্ডারদের র‌্যাংকিংয়ে আবার শীর্ষে ওঠা জ্যাক ক্যালিসকে বিশ্রাম দিয়ে ইংল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2012, 07:07 PM

Updated : 24 Aug 2022, 11:48 AM

ঢাকা, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টেস্ট অলরাউন্ডারদের র‌্যাংকিংয়ে আবার শীর্ষে ওঠা জ্যাক ক্যালিসকে বিশ্রাম দিয়ে ইংল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকা দলে নতুন মুখ অলরাউন্ডার ডিন এলগার। গত বিশ্বকাপে সর্বশেষ ওয়ানডে খেলা লেগ স্পিনার ইমরান তাহির ফিরেছেন দলে। আইপিএল চলার সময় মুম্বাইয়ে এক পার্টিতে মাদক নেয়ার অভিযোগ উঠলেও বাঁহাতি পেসার ওয়েইন পারনেলকেও রেখেছেন নির্বাচকরা। ২৪ অগাস্ট থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ। প্রথম ম্যাচ কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে। দক্ষিণ আফ্রিকার ওয়ানডে দল: এবি ডি ভিলিয়ার্স (অধিনায়ক), হাশিম আমলা (সহ-অধিনায়ক), গ্রায়েম স্মিথ, জেপি ডুমিনি, ফাফ দু প্লে¬সি, ডিন এলগার, ইমরান তাহির, রায়ান ম্যাকলারেন, অ্যালবি মরকেল, মর্নে মরকেল, জাস্টিন ওনটং, ওয়েইন পারনেল, রবিন পিটারসন, ডেল স্টেইন ও লনওয়াবো সোতসোবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/০১০৪ঘ.