ঢাকা, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ চার ম্যাচের জন্য শ্রীলঙ্কা দলে ডাক পেয়েছেন ডান হাতি পেসার নুয়ান প্রদীপ।
চোটের কারণে প্রথম ম্যাচ খেলে নুয়ান কুলাসেকারা মাঠের বাইরে চলে যাওয়ায় তিনটি টেস্ট খেলা প্রদীপের সামনে এখন ওয়ানডে অভিষেকের হাতছানি।
প্রথম ওয়ানডেতে ২১ রানে জিতেছে ভারত। মঙ্গলবার হাম্বানটোটায় হবে দ্বিতীয় ওয়ানডে।
গত অক্টোবরে আবুধাবিতে পাকিস্তানের বিপক্ষে প্রদীপের টেস্ট অভিষেক। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পরের সিরিজেও দলে ছিলেন তিনি। কিন্তু দক্ষিণ আফ্রিকা সফরে এক প্রস্তুতি ম্যাচে চোট পেয়ে তিন মাসের জন্য চলে যান মাঠের বাইরে। এরপর সুস্থ হয়ে দলে ফেরেন পাকিস্তানের বিপক্ষে ঘরোয়া সিরিজে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২২২০ঘ.
bdnews24