২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আমলার ইতিহাস গড়া ত্রি-শতকের পর বিপদে ইংল্যান্ড

দক্ষিণ আফ্রিকার প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টে ত্রি-শতক করার কৃতিত্ব হাশিম আমলার। টেস্ট ক্রিকেটের ১৩৫ বছরের ইতিহাসে এটি ২৬তম ত্রি-শতক। ডানহাতি এই ব্যাটসম্যানের দুর্দান্ত ইনিংসের সুবাদে ওভালে প্রথম টেস্টে চতুর্থ দিন ২ উইকেটে ৬৩৭ রানে প্রথম ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। জবাবে দিন শেষে ৪ উইকেটে ১০২ রান করেছে ইংল্যান্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2012, 02:49 PM

Updated : 24 Aug 2022, 11:47 AM

ঢাকা, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দক্ষিণ আফ্রিকার প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টে ত্রি-শতক করার কৃতিত্ব হাশিম আমলার। টেস্ট ক্রিকেটের ১৩৫ বছরের ইতিহাসে এটি ২৬তম ত্রি-শতক। ডানহাতি এই ব্যাটসম্যানের দুর্দান্ত ইনিংসের সুবাদে ওভালে প্রথম টেস্টে চতুর্থ দিন ২ উইকেটে ৬৩৭ রানে প্রথম ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। জবাবে দিন শেষে ৪ উইকেটে ১০২ রান করেছে ইংল্যান্ড। এর আগে ২ উইকেটে ৪০৩ রান নিয়ে দিনের খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা। আগের দিনের ১৪৩ রানের অবিচ্ছন্ন জুটিকে এ দিন ৩৭৭ পর্যন্ত নিয়ে যান আমলা ও জ্যাক ক্যালিস। এটি তৃতীয় উইকেটে ষষ্ঠ ও ইংল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ রানের জুটি দিনের প্রথম দুই সেশনে কোনো উইকেট না হারিয়ে ২৩৪ রান যোগ করে ৬৩৭/২ রানে ইনিংস ঘোষণা করে অতিথিরা। এতে প্রথম ইনিংসে ২৫২ রানে এগিয়ে যায় দলটি। চা-বিরতির সময় ইনিংস ঘোষণা করার আগে আমলা ৩১১ ও জ্যাক ক্যালিস ১৮২ রান নিয়ে ব্যাট করছিলেন। আমলার ৫২৯ বলের ইনিংসে ৩৫টি চার। ৪৭ এর নিচে গড় নিয়ে এই টেস্ট শুরু করা আমলা তার গড়কে নিয়ে গেছেন ৫০ এর ওপরে। ইংল্যান্ডে নিজের দ্বিতীয় শতকটিকে দ্বি-শতকে পরিণত করার খুব কাছে ছিলেন ক্যালিস। ইনিংস ঘোষণা করায় সে সুযোগ হয়নি। তবে এই শতকের সুবাদে টেস্টে সর্বোচ্চ শতকের রেকর্ডধারী ভারতের কিংবদন্তি শচীন টেন্ডুলকারের (৫১) সঙ্গে ব্যবধান কমিয়েছেন ক্যালিস (৪৩)। তার ৩২৬ বলের ইনিংসে ২৩টি চার ও ১টি ছক্কা। টেস্টে তৃতীয় উইকেটে এটি আমলা ও ক্য্যালিসের তৃতীয় তিনশ রানের জুটি। এর আগে ২০১০ সালের ফেব্র“য়ারিতে নাগপুরে ভারতের বিপক্ষে ৩৪০ ও ২০০৭ সালের নভেম্বরে জোহানেসবার্গে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩৩০ রানের দুটি জুটি গড়েন তারা। দুটিই প্রতিপক্ষের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার তৃতীয় উইকেটে রেকর্ড জুটি। ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় উইকেটে দক্ষিণ আফ্রিকার পক্ষে এতোদিন সর্বোচ্চ রানের জুটি ছিল এলান মেলভিল ও ডুডলি নর্সের। ১৯৪৭ সালের জুনে ইংল্যান্ড সফরে ৩১৯ রানের জুটি গড়েন তারা। আর সব মিলিয়ে তাদের বিপক্ষে তৃতীয় উইকেটে সর্বোচ্চ রানের জুটি ছিল ইউনুস খান ও মোহাম্মদ ইউসুফের দখলে। ২০০৬ সালের অগাস্টে লীডসে ৩৬৩ রান করেন তারা। তৃতীয় উইকেটে রেকর্ড ৬২৪ রানের জুটি শ্রীলঙ্কার দখলে। ২০০৬ সালের জুলাইয়ে কলম্বোয় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই রেকর্ড গড়েন কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনে। তৃতীয় উইকেটে দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ ৪২৯* রানের জুটি বাংলাদেশের বিপক্ষে। ২০০৩ সালের এপ্রিলে চট্টগ্রাম টেস্টে জ্যাক রুডলফ ও বোয়েটা ডিপেনার এই জুটি গড়েন। ইতিহাসে এই প্রথম কোনো টেস্টে ইংল্যান্ডে বিপক্ষে দুটি আড়াইশ উর্ধ্ব জুটি হল। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে রানের খাতা খুলার আগেই প্রথম ইনিংসের শতরান করা অ্যালিস্টার কুকের (০) বিদায়ে ইংল্যান্ডের শুরুটা ভালো হয় নি। এর পর দুই অঙ্কের পৌঁছালেও জোনাথন ট্রট (১০), কেভিন পিটারসেন (১৬) ও অ্যান্ড্রু স্ট্রাউসের দ্রুত বিদায়ে অস্বস্তি¡তে পড়ে স্বাগতিকরা। পঞ্চম উইকেটে ইয়ান বেল (১৪*) ও রবি বোপারা (১৫*) ৩৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে ধাক্কা সামাল দেয়ার চেষ্টা করছেন। ৬ উইকেট হাতে নিয়ে এখনো ১৫০ রানে পিছিয়ে স্বাগতিকরা। সংক্ষিপ্ত স্কোর: ইংল্যান্ড: ৩৮৫ ও ১০২/৪ (স্মিথ ২৭, কুক ০, ট্রট ১০, পিটারসেন ১৬, বেল ১৩*, বোপারা ১৫*; ফিল্যান্ডার ১/১৩, তাহির ১/২৩, মরকেল ১/২৪, স্টেইন ১/২৭) দক্ষিণ আফ্রিকা: ৬৩৭/২ (স্মিথ ১৩১, আলভিরো পিটারসেন ০, আমলা ৩১১*, ক্যালিস ১৮২*; অ্যান্ডারসন ১/১১৬, ব্রেসনান ১/১৪০) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/০০১৪ঘ.