ঢাকা, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কাকে ২১ রানে হারিয়েছে ভারত। এ্ই জয়ের ফলে ৫ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল অতিথিরা।
মঙ্গলবার একই মাঠে দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে দুই দল।
হাম্বানটোটার মহেন্দ্র রাজাপাকসে আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে বিরাট কোহলির শতকের সুবাদে ৬ উইকেটে ৩১৪ রান করে ভারত। জবাবে কুমার সাঙ্গাকারার শতকের পরও ৯ উইকেটে ২৯৩ রান করে শ্রীলঙ্কা।
লক্ষ্য তাড়া করতে নেমে ৯ রানেই তিলকারতেœ দিলশানকে হারায় শ্রীলঙ্কা। দ্বিতীয় উইকেটে উপুল থারাঙ্গার (২৮) সঙ্গে ৭৭ রানের জুটি গড়ে ধাক্কা সামাল দেয়ার চেষ্টা করেন সাঙ্গাকারা।
এক প্রান্তে সাঙ্গাকারা অবিচল থাকলেও অন্য প্রান্তে দীনেশ চান্দিমাল (১৩), অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে (১২), অ্যঞ্জেলো ম্য্যাথিউস (৭) ও লাহিরু থিরিমান্নের (৭) দ্রুত বিদায়ে ম্যাচ থেকে অনেক দূূরে সরে যায় স্বাগতিকরা।
এর পর সপ্তম উইকেটে থিসেরা পেরেরার (৪৪) সঙ্গে সাঙ্গাকারার ৭৮ রানের জুটি ব্যবধান ঘুচানোর চেষ্টা করে। তবে দলীয় ২৬৯ রানে সাঙ্গাকারা (১৩৩) বিদায় নিলে এর পর আরে বেশি দূর এগোয়নি শ্রীলঙ্কার ইনিংস। সাঙ্গাকারা ১৫১ বলের ইনিংসে ১২টি চার। এটি তার ১৪ তম শতক।
ভারতের পক্ষে ইরফান পাঠান, রবীচন্দ্রন অশ্বিন ও উমেশ যাদব দুটি করে উইকেট নেন।
এর আগে ব্যাট করতে নেমে ৭ রানেই গৌতম গম্ভীরের (৩) বিদায়ে ভারতের শুরুটা ভালো হয় নি। দ্বিতীয় উইকেটে বীরেন্দর শেবাগের সঙ্গে কোহলির ১৭৩ রানের জুটি ধাক্কা সামলে অতিথিদের বড় সংগ্রহের ভিত গড়ে দেয়।
পাঁচ মাস পর দেশের হয়ে খেলতে নেমে ৯৭ বলে ১০টি চারের সাহায্যে ৯৬ রানের অনবদ্য ইনিংস খেলেন শেবাগ। দলীয় ১৮০ রানে শেবাগ আউট হয়ে বিদায় নেয়ার পর রোহিত শর্মার (৫) দ্রুত বিদায় অস্বস্তি¡তে ফেলে দেয় ভারতকে।
তবে শ্রীলঙ্কার বিপক্ষে টানা তৃতীয় শতক হাঁকানো কোহলি (১০৬) অধিনায়ক ধোনির সঙ্গে ৩৭ রানে ছোট কিন্তু কার্যকর জুটি গড়ে পরিস্থিতি সামাল দেন। শেষ চার ইনিংসে এটি কোহলির তৃতীয় শতক, সব মিলিয়ে ১২তম। ১১৩ বলের ইনিংসে ৯টি চার।
পঞ্চম উইকেটে ৯ ওভার ১ বলে সুরেশ রায়নার (৩৫) সঙ্গে ধোনির (৫০) ৭৯ রানের জুটির সুবাদে তিনশ পেরুয় ভারত। শেষ ওভারের প্রথম দুই বলে এই ব্যাটসম্যানকে সাজঘরে ফেরত পাঠান থিসেরা পেরেরা।
৭০ রানে ৩ উইকেট নিয়ে থিসেরা পেরেরাই শ্রীলঙ্কার সেরা বোলার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২৩১৮ ঘ.
bdnews24