২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুটো লক্ষ্য পূরণের সামনে বাংলাদেশ

বাংলাদেশ দলের সামনে এখন দুটো লক্ষ্য পূরণের হাতছানি-আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জয় এবং আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে নাম ওঠানো। এই দুই লক্ষ্যকে সামনে রেখে শুক্রবার বেলফাস্টে দ্বিতীয় টি-টোয়েন্টিতে আইরিশদের মুখোমুখি হবে মুশফিকুর রহিমের দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2012, 05:45 PM

Updated : 24 Aug 2022, 11:46 AM

ঢাকা, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ দলের সামনে এখন দুটো লক্ষ্য পূরণের হাতছানি-আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জয় এবং আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে নাম ওঠানো। এই দুই লক্ষ্যকে সামনে রেখে শুক্রবার বেলফাস্টে দ্বিতীয় টি-টোয়েন্টিতে আইরিশদের মুখোমুখি হবে মুশফিকুর রহিমের দল। এই ম্যাচে জিতলে সিরিজ জয় নিশ্চিত করার পাশাপাশি র‌্যাংকিংয়ে আয়ারল্যান্ডের চেয়ে এক ধাপ ওপরে অর্থাৎ ৯ নম্বরে জায়গা করে নেবে প্রথম ম্যাচে ৭১ রানের সহজ জয় পাওয়া বাংলাদেশ। আয়ারল্যান্ডে যাওয়ার আগে দেশটির ‘কন্ডিশন’ অর্থাৎ পরিবেশ-পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেয়া নিয়ে খানিকটা শঙ্কা ছিলো। সা¤প্রতিক সময়ে দেশের বাইরে গিয়ে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে সমস্যা হওয়ায় প্রথম কয়েক ম্যাচে বেশ ভুগতে হয়েছে জাতীয় দলকে। এবার অবশ্য তা হয়নি, শুরু থেকেই কন্ডিশনের সঙ্গে চমৎকার মানিয়ে নিয়েছেন ক্রিকেটাররা। স্পিন ত্রয়ী বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, অভিজ্ঞ আব্দুল রাজ্জাক ও অভিষেকেই চমকে দেয়া ইলিয়াস সানি বাংলাদেশের বোলিং আক্রমণকে শক্তিশালী করেছেন দারুণভাবে। মাহমুদুল্ল¬াহ রিয়াদ, মোহাম্মদ আশরাফুল, নাসির হোসেনরাও স্পিন আক্রমণে বৈচিত্র্য এনে দিয়েছেন। তামিম ইকবাল ও আশরাফুল ভালোই সূচনা এনে দিয়েছেন প্রথম ম্যাচে। তিন নম্বরে সাকিব ও চার নম্বরে মুশফিকও ব্যাট হাতে সফল। সাকিবের আক্রমণাত্মক ব্যাটিংই বুধবার বড় সংগ্রহের ভিত গড়ে দিয়েছে বাংলাদেশকে। এর পরে আছেন মাহমুদুল্ল¬াহ, নাসির এবং অভিষেকেই ঝড় তোলা জিয়ার মতো তিন আক্রমণাত্মক ব্যাটসম্যান। সব মিলিয়ে বাংলাদেশ দলে আত্মবিশ্বাসের অভাব নেই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২৩৪০ঘ.