২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডেকান চার্জার্সের বিরুদ্ধে চুক্তি ভঙ্গের অভিযোগ

আইপিএলের দল ডেকান চার্জার্সের বিরুদ্ধে চুক্তি ভঙ্গের অভিযোগ করেছেন দলটির সাবেক প্রধান নির্বাহী টিম রাইট। সোমবার লন্ডনের একটি আদালতে এই মামলার শুনানি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2012, 04:45 PM

Updated : 24 Aug 2022, 11:44 AM

ঢাকা, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আইপিএলের দল ডেকান চার্জার্সের বিরুদ্ধে চুক্তি ভঙ্গের অভিযোগ করেছেন দলটির সাবেক প্রধান নির্বাহী টিম রাইট। সোমবার লন্ডনের একটি আদালতে এই মামলার শুনানি হয়েছে। আইপিএলের প্রথম আসরের পর ডেকানে যোগ দেন রাইট। কিন্তু কয়েক দিন পরই তাকে লন্ডনে ফিরে যেতে বলে ডেকান। এরপর তারা জানায়, দু পক্ষের জন্য নিজের-নিজের পথ বেছে নেয়াই উত্তম। রাইটের মতে, ২০০৯ সালের জানুয়ারিতে নেয়া ডেকানের ঐ সিদ্ধান্ত চুক্তি ভঙ্গের শামিল। চুক্তি অনুযায়ী মেয়াদ শেষে তার এক কোটি পাউন্ড পাওয়ার কথা। কিন্তু তা না পাওয়ায় এই টাকাকে বকেয়া হিসেবে দেখিয়ে আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২২৪৩ঘ.