২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাউচারকে সুখবর দিলেন তার চিকিৎসক

চকিৎসক শুয়াইব মানজরার কাছ থেকে ‘ইতিবাচক’ সংবাদই পেলেন চোখের চোটের কারণে সদ্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়া দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক মার্ক বাউচার। বাউচারের বাম চোখের দৃষ্টি ফিরে পাওয়ার ব্যাপারে আশাবাদী মানজরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2012, 05:59 PM

Updated : 24 Aug 2022, 11:44 AM

ঢাকা, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চিকিৎসক শুয়াইব মানজরার কাছ থেকে ‘ইতিবাচক’ সংবাদই পেলেন চোখের চোটের কারণে সদ্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়া দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক মার্ক বাউচার। বাউচারের বাম চোখের দৃষ্টি ফিরে পাওয়ার ব্যাপারে আশাবাদী মানজরা। ‘সানডে টাইমস’ পত্রিকাকে তিনি বলেন, “রেটিনায় কোনো বিচ্যুতি দেখা যায় নি। এটা খুবই ইতিবাচক ব্যাপার। চোট পাওয়া চোখেও বাউচার হাতের নড়াচড়া ও আলোর দিক বুঝতে পারছেন।” তবে চিকিৎসার অংশ হিসেবেই চোখে বেল লেগে চোট লাগার ব্যাপারটি বাউচারকে জানানো হচ্ছে না বলে জানিয়েছেন মানজরা। তিনি বলেন, “বাউচার এখনো জানেন বল লেগেই চোখে চোট পেয়েছেন তিনি।” মানজরা আরো জানিয়েছেন, বাউচার এখন আগের চেয়ে অনেক বেশি নির্ভার। তবে তিনি কবে নাগাদ আবার খেলতে পারবেন, তা জানাতে পারেননি তার চিকিৎসক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২৩৫৮ঘ.