ঢাকা, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডের জন্য অস্ট্রেলিয়া দলে ডাক পেয়েছেন বাঁহাতি পেসার মিচেল স্টার্ক।
ফেব্র“য়ারিতে ঘরের মাঠে ভারতের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন তিনি।
চোটের কারণে পেসার ব্রেট লি ও অলরাউন্ডার শেন ওয়াটসন দেশে ফিরে যাওয়ায় আবার জাতীয় দলে সুযোগ পেলেন স্টার্ক।
শনিবার রিভারসাইড গ্রাউন্ডে চতুর্থ ওয়ানডেতে মাত্র এক ওভার বল করতে পারেন ওয়াটসন। অন্যদিকে লি দুই ওভার দুই বলের বেশি করতে পারেননি। দুজনেরই পায়ের পেশিতে টান পড়েছে।
মঙ্গলবার ওল্ড ট্র্যাফোর্ডে হবে শেষ ওয়ানডে। ৩-০ ব্যবধানে এগিয়ে থাকায় ইংল্যান্ডের সিরিজ জয় নিশ্চিত হয়ে গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২১৩৯ঘ.
bdnews24