২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এসএলপিএলে বাংলাদেশের পাঁচ

শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগের (এসএলপিএল) প্রথম আসরে অংশ নিতে বাংলাদেশের ৫ ক্রিকেটারসহ ৫৬ বিদেশি খেলোয়াড়ের নাম ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2012, 12:50 PM

Updated : 24 Aug 2022, 11:41 AM

ঢাকা, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগের (এসএলপিএল) প্রথম আসরে অংশ নিতে বাংলাদেশের ৫ ক্রিকেটারসহ ৫৬ বিদেশি খেলোয়াড়ের নাম ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট। এদের মধ্যে রয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল, বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম, অলরাউন্ডার নাসির হোসেন ও বাঁ-হাতি স্পিনার ইলিয়াস সানি। উথুরা দলে রয়েছেন বিপিএলের দল খুলনা রয়েল বেঙ্গলের অধিনায়ক আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের গুরুত্বপূর্ণ খেলোয়াড় সাকিব। ওয়েয়াম্বা দলে রয়েছেন তামিম। বাকি তিন খেলোয়াড় মুশফিক, নাসির ও সানি রয়েছেন নাগেনাহিরা দলে। ভারত ও ইংল্যান্ডের কোনো খেলোয়াড় না থাকলেও অস্ট্রেলিয়া ১৮ ও পাকিস্তানের ১৩ জন খেলোয়াড় খেলবেন এসএলপিএলের প্রথম আসরে। বাংলাদেশের ক্রিকেটারদের এসএলপিএলে খেলার সম্ভাবনায় রোমাঞ্চিত সাকিব। তিনি বলেন, “উপমহাদেশের হলেও শ্রীলঙ্কার উইকেট একটু ভিন্ন। অনেক দিন হল শ্রীলঙ্কায় আমরা খেলি না। সেখানে যারা খেলার সুযোগ পাবে তারা অন্যদের নিজের অভিজ্ঞতার কথা বলতে পারবে। বিশ্বকাপে এটা খুব কাজে লাগবে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৮৪৭ ঘ.