২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ দুটো ওয়ানডেতে নেই সোয়ান

ডান হাতে চোট পাওয়ায় অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ দুটি ওয়ানডে খেলতে পারবেন না ইংল্যান্ডের অফস্পিনার গ্রায়েম সোয়ান। ৫ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ইংল্যান্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2012, 04:45 PM

Updated : 24 Aug 2022, 11:40 AM

ঢাকা, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ডান হাতে চোট পাওয়ায় অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ দুটি ওয়ানডে খেলতে পারবেন না ইংল্যান্ডের অফস্পিনার গ্রায়েম সোয়ান। ৫ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ইংল্যান্ড। সোয়ানের জায়গায় নেয়া হয়েছে আরেক অফস্পিনার জেমস ট্রেডওয়েলকে। শনিবার চেস্টার লি স্ট্রিটে চতুর্থ ও মঙ্গলবার ওল্ড ট্র্যাফোর্ডে পঞ্চম ও শেষ ওয়ানডে হবে। ট্রেডওয়েল ছাড়াও ইংল্যান্ড দলে ডাক পেয়েছেন পেসার ক্রিস ওকস। আহত পেসার জেড ডার্নবাখের জায়গায় সুযোগ পেলেন তিনি। শেষ দুটো ওয়ানডের জন্য ইংল্যান্ড দল: অ্যালিস্টার কুক (অধিনায়ক), ইয়ান বেল, জোনাথন ট্রট, রবি বোপারা, এউইন মরগান, ক্রেইগ কিসওয়েটার, টিম ব্রেসনান, স্টুয়ার্ট ব্রড, স্টিভেন ফিন, জেমস অ্যান্ডারসন, জেমস ট্রেডওয়েল, সমিত প্যাটেল, ক্রিস ওকস ও জোনাথন বেয়ারস্টো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২২৪৪ঘ.