ঢাকা, জুলাই ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শ্রীলঙ্কা সফরের সীমিত ওভারের সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারত। দলে ফিরেছেন বীরেন্দর শেবাগ ও জহির খান। বিশ্রাম দেয়া হয়েছে শচীন টেন্ডুলকারকে।
বাংলাদেশে সর্বশেষ এশিয়া কাপে চোটের কারণে খেলতে পারেননি আক্রমণাত্মক ব্যাটসম্যান শেবাগ। বিশ্রামে ছিলেন পেসার জহির।
অস্ট্রেলিয়ায় কমনওয়েলথ ব্যাংক সিরিজে খারাপ করায় বাদ পড়েছেন রবীন্দ্র জাদেজা। এছাড়া বাদ পড়েছেন দুই ভাই ইউসুফ ও ইরফান পাঠান এবং প্রাভিন কুমার। দলে ফিরেছেন প্রজ্ঞান ওঝা, আজিঙ্কা রাহানে ও উমেশ যাদব।
সফরে ৫টি ওয়ানডে ও ১টি টি-টোয়েন্টি খেলবে ভারত। ২১ জুলাই হাম্বানটোটায় প্রথম ওয়ানডে।
ভারতীয় দল: মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), বিরাট কোহলি (সহঅধিনায়ক), বিরেন্দর শেবাগ, গৌতম গম্ভীর, রোহিত শর্মা, সুরেশ রায়না, মনোজ তিওয়ারি, রবিচন্দ্রন অশ্বিন, বিনয় কুমার, রাহুল শর্মা, অশোক দিন্দা, প্রজ্ঞান ওঝা, জহির খান, উমেশ যাদব ও আজিঙ্কা রাহানে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২০১৩ ঘ.
bdnews24