২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়েস্ট ইন্ডিজ দলে বেস্ট-রাসেল

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের জন্য ওয়েস্ট ইন্ডিজ দলে ডাক পেয়েছেন পেসার টিনো বেস্ট ও অলরাউন্ডার আন্দ্রে রাসেল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2012, 06:00 PM

Updated : 24 Aug 2022, 11:39 AM

ঢাকা, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের জন্য ওয়েস্ট ইন্ডিজ দলে ডাক পেয়েছেন পেসার টিনো বেস্ট ও অলরাউন্ডার আন্দ্রে রাসেল। বৃহস্পতিবার জ্যামাইকার কিংস্টনে শুরু হচ্ছে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে দলে থাকলেও যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ২-০ ব্যবধানে জেতা দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে উপেক্ষিত ছিলেন তারা। দুটো টি-টোয়েন্টিতেই খেলা লেগ স্পিনার স্যামুয়েল বদ্রি ও ফিদেল এডওয়ার্ডস প্রথম দুই ওয়ানডেতে সুযোগ পাননি। শেষ তিনটি ওয়ানডে হবে সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে। প্রথম দুই ওয়ানডের জন্য ওয়েস্ট ইন্ডিজ দল: ড্যারেন স্যামি (অধিনায়ক), টিনো বেস্ট, ডোয়াইন ব্রাভো, জনসন চার্লস, ক্রিস গেইল, সুনীল নারায়ণ, কাইরন পোলার্ড, দীনেশ রামদিন, রবি রামপল, আন্দ্রে রাসেল, মারলন স্যামুয়েলস, লেন্ডল সিমন্স ও ডোয়াইন স্মিথ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২৩৫৭ঘ.