২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সতীর্থদের প্রতি ক্লার্কের আহ্বান

ইংল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুটিতে হেরে যাওয়ায় ভীষণ হতাশ অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক। দলের খেলায় অসন্তুষ্ট ক্লার্ক বুধবার এজবাস্টনে অনুষ্ঠেয় তৃতীয় ওয়ানডেতে সতীর্থদের প্রতি ঘুরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2012, 04:20 PM

Updated : 24 Aug 2022, 11:39 AM

ঢাকা, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুটিতে হেরে যাওয়ায় ভীষণ হতাশ অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক। দলের খেলায় অসন্তুষ্ট ক্লার্ক বুধবার এজবাস্টনে অনুষ্ঠেয় তৃতীয় ওয়ানডেতে সতীর্থদের প্রতি ঘুরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “আমার মনে হয় লর্ডসের (প্রথম ওয়ানডে) স্কোরবোর্ড দু দলের পার্থক্য বোঝাতে ব্যর্থ হয়েছে। লর্ডসে ইংল্যান্ড আমাদের পর্যুদস্ত করেছে। যদিও ব্যবধান ছিল কেবল ১৫ রানের।” “কিন্তু আমি মনে করি তারা আমাদের সব বিভাগে সেখানে যেমন হারিয়েছে, তেমনি এখানেও (ওভাল) হারিয়েছে। শুধু ব্যাটিং নয়, বোলিংয়েও আমাদের উন্নতি করতে হবে এবং ঘুরে দাঁড়াতে হবে,” যোগ করেন অস্ট্রেলিয়ার অধিনায়ক। ২-০ ব্যবধানে এগিয়ে থাকা ইংল্যান্ড সিরিজের বাকি তিনটি ম্যাচ জিততে পারলেই অস্ট্রেলিয়াকে সরিয়ে ওয়ানডে র‌্যাংকিংয়ে এক নম্বরে উঠে যাবে। আগেই তারা টেস্ট ও টি-টোয়েন্টির শীর্ষস্থান দখল করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/২২১৬ঘ.