ঢাকা, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চোটের কারণে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে আর খেলতে পারবেন না অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার প্যাট কামিন্স। সোমবারই তার দেশে ফিরে যাওয়ার কথা।
ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) এ তথ্য জানিয়েছে। রোববার এক বিবৃতিতে সিএ জানায়, “লর্ডসে প্রথম ওয়ানডেতে খেলার সময় পেটের মাংসপেশীতে টান পড়ায় ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের বাকি ম্যাচগুলোতে খেলতে পারবেন না কামিন্স।’
পায়ের চোটের কারণে গত মৌসুমের প্রায় পুরোটাই মাঠের বাইরে ছিলেন ১৯ বছর বয়সী কামিন্স। গত রোববার আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে তার প্রত্যাবর্তন হয়েছিলো। কিন্তু আবার অনির্দিষ্ট সময়ের জন্য মাঠের বাইরে চলে যেতে হলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২২৫০ঘ.
bdnews24