২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে ভারত

অধিনায়ক উন্মুক্ত চাঁন্দের শতকের সুবাদে দ্বিতীয় সেমিফাইনালে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে ৬ উইকেটে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে উঠেছে ভারত অনূর্ধ্ব-১৯ দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2012, 11:33 AM

Updated : 24 Aug 2022, 11:38 AM

ঢাকা, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অধিনায়ক উন্মুক্ত চাঁন্দের শতকের সুবাদে দ্বিতীয় সেমিফাইনালে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে ৬ উইকেটে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে উঠেছে ভারত অনূর্ধ্ব-১৯ দল। ১ জুলাই ফাইনালে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে খেলবে ভারত। কুয়ালালামপুরে কিনরারা অ্যাকাডেমি ওভালে টস জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ২৪৪ রান করে শ্রীলঙ্কা। জবাবে ৪৭ ওভার ১ বলে ৪ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় ভারত। লক্ষ্য তাড়া করতে নেমে ৯২ রানে ২ উইকেট হারানো ভারতকে সহজ জয়ের ভিত গড়ে দেন চাঁন্দ ও বিজয় জুল (৫৪)। তৃতীয় উইকেটে এই দুজন গড়েন ১০৫ রানের বড় জুটি। দলীয় ২৩৯ রানে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে বিদায় নেয়ার আগে চাঁন্দ করেন ১১৬ রান। তার ১৪১ বলের ইনিংসে ১১টি চার ও ১টি ছক্কা। এর আগে ব্যাট করতে নেমে ১২১ রানে ৪ উইকেট হারানো শ্রীলঙ্কাকে টেনে তুলেন সান্দুন বীরাক্কুডি (৭৬) ও নিরোশান ডিকওয়েল্লা (৬৬)। পঞ্চম উইকেটে এ দুজন গড়েন ১১৩ রানের জুটি। দলীয় ২৩৪ রানে দুজনই বিদায় নেয়ার পর আর বেশি দূর এগোয়নি শ্রীলঙ্কার ইনিংস। ভারতের পক্ষে বাবা অপরাজিত ও হারমীত সিং দুটি করে উইকেট নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৭৩১ ঘ.