২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডিআরএস না থাকায় হোয়াটমোরের ক্ষোভ

শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের চলমান টেস্ট সিরিজে আম্পায়ারের সিদ্ধান্ত পর্যালোচনা পদ্ধতি (ডিআরএস) রাখা হয়নি। সেজন্য ভীষণ ক্ষুব্ধ ডেভ হোয়াটমোর। প্রথম টেস্টে বেশ কয়েকটি সিদ্ধান্ত তার দলের বিপক্ষে যাওয়াই পাকিস্তানের কোচের ক্ষোভের কারণ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2012, 05:02 PM

Updated : 24 Aug 2022, 11:36 AM

ঢাকা, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের চলমান টেস্ট সিরিজে আম্পায়ারের সিদ্ধান্ত পর্যালোচনা পদ্ধতি (ডিআরএস) রাখা হয়নি। সেজন্য ভীষণ ক্ষুব্ধ ডেভ হোয়াটমোর। প্রথম টেস্টে বেশ কয়েকটি সিদ্ধান্ত তার দলের বিপক্ষে যাওয়াই পাকিস্তানের কোচের ক্ষোভের কারণ। গলে দুই আম্পায়ার অস্ট্রেলিয়ার স্টিভ ডেভিস ও ইংল্যান্ডের ইয়ান গোল্ডের ১০টি বিতর্কিত সিদ্ধান্তের ৬টি সিদ্ধান্তই গেছে অতিথিদের বিপক্ষে। অত্যধিক খরচের জন্যই এই সিরিজে ডিআরএস রাখা হয়নি। তবে হোয়াটমোর এই যুক্তি মেনে নিতে নারাজ। তিনি বলেন, “তারা (শ্রীলঙ্কা) ইংল্যান্ডের বিপক্ষে ডিআরএস রেখেছিলো। অথচ এবার রাখেনি কেন? এক সিরিজের জন্য রাখা হলেও অন্য সিরিজে না রাখা আমার কাছে ঠিক বলে মনে হচ্ছে না।” “সব সিরিজেই ডিআরএস বাধ্যতামূলক করা উচিৎ। সঠিক সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে এটি খুবই সহায়ক,” যোগ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২২৫৮ঘ.