২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধোনি এখনও সবচেয়ে ধনী ক্রিকেটার

ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি মাঠে যতটা সফল ঠিক ততটা সফল মাঠের বাইরেও। ‘ফোর্বস’ ম্যাগাজিন প্রকাশিত ধনী খেলোয়াড়দের সর্বশেষ তালিকাটিও সেই কথাই বলছে। গতবারের মতো এবারও ধোনিই সবচেয়ে ধনী ক্রিকেটার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2012, 05:28 PM

Updated : 24 Aug 2022, 11:35 AM

ঢাকা, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি মাঠে যতটা সফল ঠিক ততটা সফল মাঠের বাইরেও। ‘ফোর্বস’ ম্যাগাজিন প্রকাশিত ধনী খেলোয়াড়দের সর্বশেষ তালিকাটিও সেই কথাই বলছে। গতবারের মতো এবারও ধোনিই সবচেয়ে ধনী ক্রিকেটার। ২০১১’র জুন থেকে ২০১২’র জুন পর্যন্ত আয়ের দিক থেকে ভারতে সবচেয়ে এগিয়ে ধোনি। শুধু শচীন টেন্ডুলকারের মতো কিংবদন্তীকেই নয়, টেনিসের এক নম্বর খেলোয়াড় নোভাক জোকোভিচ, গতি তারকা উসাইন বোল্ট, ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা স্ট্রাইকার ওয়েইন রুনিকেও আয়ের হিসেবে পেছনে ফেলে দিয়েছেন তিনি। অবশ্য এই তালিকায় তার স্থান ৩১ নম্বরে। ‘ফোর্বস’-এর হিসেব অনুযায়ী গত এক বছরে ধোনির আয় ২ কোটি ৬৫ লাখ মার্কিন ডলার। ১ কোটি ৮৬ লাখ ডলার আয় করা টেন্ডুলকারের অবস্থান ৭৮তম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২৩২৬ঘ.