ঢাকা, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্পট ফিক্সিংয়ের সঙ্গে জড়িত থাকার দায়ে কারাভোগ করা পাকিস্তানের পেসার মোহাম্মদ আমির মাঠে ফিরতে উদগ্রীব। তার মনোবিদ মকবুল সাবরি জানিয়েছেন এ কথা।
আমিরকে সাহায্য করার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সাবরিকে নিযুক্ত করেছে।
আমির সম্পর্কে সাবরি বলেন, “শনিবার তার (আমির) সঙ্গে আমার প্রথম দেখা হয়। সে সময় তাকে বেশ নির্ভার ও ইতিবাচক দেখাচ্ছিলো। এটা আমাকে বিস্মিত করেছে। আমার মনে হয় আমিরের ওপরে তার আইনজীবীর ইতিবাচক প্রভাব আছে আর তিনি আমিরকে ভালোভাবেই পরিচালিত করছেন।”
“ক্রিকেটই যে তার পেশা তা আমির বুঝতে পেরেছে। সে তাই যত দ্রুত সম্ভব মাঠে ফিরতে চায়,” যোগ করেন সাবরি।
২০১০ সালে লর্ডস টেস্টে স্পট ফিক্সিংয়ের সঙ্গে জড়িত থাকার দায়ে ছয় মাসের কারাদণ্ড হয় আমিরের। তিন মাস কারাভোগের পর গত ফেব্র“য়ারিতে মুক্তি পান তিনি। কিন্তু আইসিসির পাঁচ বছরের নিষেধাজ্ঞার কারণে মাঠের বাইরে থাকতে হচ্ছে তাকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২২০৬ঘ.
bdnews24