ঢাকা, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সোমবার তার ক্যারিয়ার সেরা ইনিংসেই পাকিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডেতে শ্রীলঙ্কার জয়ের সোপান রচিত। অপরাজিত ৮০ রানের অসাধারণ ইনিংস খেলার পুরস্কার সঙ্গে-সঙ্গেই পেয়ে গেলেন অ্যাঞ্জেলো ম্যাথুস। মঙ্গলবার এই অলরাউন্ডারকে সহ-অধিনায়ক করে প্রথম টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা।
তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে ২২ জুন থেকে, গলে।
গত মার্চ-এপ্রিলে ইংল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কার সর্বশেষ টেস্ট সিরিজে সহ-অধিনায়ক ছিলেন থিলান সামারাবীরা।
শ্রীলঙ্কা দলে ফিরেছেন অলরাউন্ডার থিসারা পেরেরা ও পেসার নুয়ান কুলাসেকারা। কুঁচকির চোট কাটিয়ে ফিরেছেন বাঁহাতি পেসার চানাকা ওয়েলেগেদারাও।
আর বাদ পড়েছেন তিন পেসার সুরাঙ্গা লাকমল, ধাম্মিকা প্রসাদ ও শামিন্দা এরেঙ্গা।
প্রথম টেস্টের শ্রীলঙ্কা দল: মাহেলা জয়াবর্ধনে (অধিনায়ক), অ্যাঞ্জেলো ম্যাথুস (সহ-অধিনায়ক), তিলকরতেœ দিলশান, ারাঙ্গা পারানাভিতানা, কুমার সাঙ্গাকারা, থিলান সামারাবীরা, দীনেশ চান্দিমাল, প্রসন্ন জয়াবর্ধনে, চানাকা ওয়েলেগেদারা, সুরাজ রানদিভ, রঙ্গনা হেরা, নুয়ান কুলাসেকারা, নুয়ান প্রদীপ, থিসারা পেরেরা ও জীভান মেন্ডিস।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২০০৬ঘ.
bdnews24