২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পিসিবির ঘোষণা এবং বিভ্রান্ত আকরাম

এ সপ্তাহ থেকে শুরু হতে যাওয়া একটি প্রস্তুতি ক্যাম্পে উদীয়মান ক্রিকেটারদের পরামর্শক হিসেবে ওয়াসিম আকরামের নাম ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে পাকিস্তানের পেস-কিংবদন্তী জানিয়েছেন, বোর্ডের কাছ থেকে এ ধরনের কোনো প্রস্তাব তিনি পাননি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2012, 01:12 PM

Updated : 24 Aug 2022, 11:34 AM

ঢাকা, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এ সপ্তাহ থেকে শুরু হতে যাওয়া একটি প্রস্তুতি ক্যাম্পে উদীয়মান ক্রিকেটারদের পরামর্শক হিসেবে ওয়াসিম আকরামের নাম ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে পাকিস্তানের পেস-কিংবদন্তী জানিয়েছেন, বোর্ডের কাছ থেকে এ ধরনের কোনো প্রস্তাব তিনি পাননি। সর্বকালের সেরা বাঁহাতি পেসারকে তরুণ ক্রিকেটারদের ক্যাম্পে স্বাগত জানিয়ে পিসিবি পরিচালক ও পাকিস্তান জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান ইন্তিখাব আলম বলেন, “আকরামের অভিজ্ঞতা তরুণ ক্রিকেটারদের দারুণ সাহায্য করবে। আশা করি তাদের পরামর্শক হিসেবে কাজ করার জন্য তিনি তার মূল্যবান সময়ের কিছুটা ব্যয় করবেন।” তবে বর্তমানে ইংল্যান্ডে থাকা আকরাম জানিয়েছেন, এ ব্যাপারে তিনি সম্পূর্ণ অন্ধকারে। তিনি বলেন, “এখনো পর্যন্ত পিসিবি থেকে কেউ আমার সঙ্গে কোনো রকম যোগাযোগ করেনি। তাই এ ব্যাপারে আমার কোনো ধারণাও নেই। তবে ঠিকভাবে আমন্ত্রণ জানালে আমি যে কোনো ধরনের সাহায্য করতে প্রস্তুত।” “তরুণ, প্রতিভাবানদের সঙ্গে কাজ করতে আমার ভালো লাগে। আমি তাদের সত্যিই সাহায্য করতে পারবো। তবে সবার আগে পিসিবিকে আমার সঙ্গে যোগাযোগ করতে হবে,” যোগ করেন আকরাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২২১৬ঘ.