২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের জন্য দল ঘোষণা

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের জন্য সোমবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2012, 01:53 PM

Updated : 24 Aug 2022, 11:34 AM

ঢাকা, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের জন্য সোমবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ২৩ জুন থেকে শুরু হবে এই প্রতিযোগিতা। বাংলাদেশ দল রওনা দেবে ২১ জুন। বাংলাদেশের অধিনায়ক আসিফ আহমেদ আর সহ-অধিনায়ক নুর হোসেন। এবারের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে আটটি দল দুটি গ্র“পে ভাগ হয়ে অংশ নেবে। ‘বি’ গ্র“পে বাংলাদেশের সঙ্গী শ্রীলঙ্কা, আফগানিস্তান ও কাতার। ‘এ’ গ্র“পের চার দল স্বাগতিক মালয়েশিয়া, ভারত, পাকিস্তান ও নেপাল। ২৩ জুন বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ কাতার। ২৪ ও ২৬ জুন শ্রীলঙ্কা ও আফগানিস্তানের সঙ্গে লড়াই। ২৮ ও ২৯ জুন দুটো সেমিফাইনাল এবং ১ জুলাই ফাইনাল হবে। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: আসিফ আহমেদ (অধিনায়ক), নুর হোসেন (সহ-অধিনায়ক), আসলাম হোসেন, সৌম্য সরকার, আল-আমিন, তৌহিদ তারিক খান, সালমান হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, আবু হায়দার, দেওয়ান সাব্বির আহমেদ, নাসুম আহমেদ, নাইম ইসলাম, জসিমউদ্দিন, কাজী নুরুল হাসান ও ফয়জুর রহমান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৯৪৯ঘ.