২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তান-অস্ট্রেলিয়ার ভাবনায় টি-টোয়েন্টি

অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচটি ওয়ানডের পরিবর্তে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলতে পারে পাকিস্তান। পাকিস্তানের ঘরোয়া সিরিজটির সম্ভাব্য ভেন্যু সংযুক্ত আরব আমিরাত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2012, 04:23 PM

Updated : 24 Aug 2022, 11:32 AM

ঢাকা, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচটি ওয়ানডের পরিবর্তে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলতে পারে পাকিস্তান। পাকিস্তানের ঘরোয়া সিরিজটির সম্ভাব্য ভেন্যু সংযুক্ত আরব আমিরাত। শ্রীলঙ্কায় ১৮ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্যই তিনটি টি-টোয়েন্টি খেলতে চায় পাকিস্তান ও অস্ট্রেলিয়া। তবে সেজন্য আইসিসির অনুমোদন প্রয়োজন। পিসিবির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির প্রধান ইন্তেখাব আলম বলেন, “অস্ট্রেলিয়ার সঙ্গে আমাদের তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলার পরিকল্পনা রয়েছে। এ ব্যাপারে আমি দুটি ভেন্যু (আরব আমিরাত ও মালয়েশিয়া) সম্পর্কে আমার মতামত জানিয়েছি। এক সপ্তাহের মধ্যেই এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।” পিসিবির একটি সূত্র জানিয়েছে, রমজান মাসে এই সিরিজ শুরু হতে পারে। ১৮ অগাস্টের মধ্যে সিরিজ শেষ করার পরিকল্পনা পিসিবির। দিন-রাতের ওয়ানডে শুরু হতে পারে স্থানীয় সময় বিকেল ৫টায় আর টি-টোয়েন্টি শুরু হতে পারে সন্ধ্যা ৭টায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২২২১ঘ.