ঢাকা, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম আসরে অংশ নেয়া স্থানীয় খেলোয়াড়দের বকেয়া পরিশোধে উদ্যোগ নিয়েছে গভর্নিং কাউন্সিল। এর সুরাহা করতে মঙ্গলবার দুপুর তিনটায় বিসিবি সভাপতি আ হ ম মুস্তফা কামালের উপস্থিতিতে ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে বৈঠক করা হবে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছে সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর।
গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব আলম বলেন, “স্থানীয় খেলোয়াড়দের বকেয়া কত সে ব্যাপারে এখনো পূর্ণাঙ্গ তথ্য আমাদের কাছে নেই। যত দ্রুত সম্ভব তাদের পাওনা পরিশোধে ব্যবস্থা নিতে আমরা ফ্র্যাঞ্চাইজিগুলোকে তাগিদ দিয়েছি।”
“মঙ্গলবার দুপুর তিনটায় বিসিবি সভাপতি আ হ ম মুস্তফা কামালের উপস্থিতিতে ফ্র্যাঞ্চইজিগুলোকে আমরা বৈঠকে ডেকেছি। সেখানে তাদের সব কাগজপত্র নিয়ে আসতে বলা হয়েছে,” যোগ করেন তিনি।
ফেব্র“য়ারিতে প্রথম আসরের খেলা শেষ হওয়ার চার পরেই বিদেশি ও স্থানীয় খেলোয়াড়দের বকেয়া পরিশোধ না করায় সমালোচনার মুখে পড়েছে গভর্নিং কাউন্সিল। চার ফ্র্যাঞ্চইজির কাছে বিদেশি ক্রিকেটারদের সর্বমোট পাওনা ৩ লাখ ৫ হাজার ডলার। শিগগির এই বকেয়া পরিশোধ করার ব্যাপারে ফ্র্যাঞ্চইজিগুলো লিখিত প্রতিশ্র“তি দিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২০৪২ ঘ.
bdnews24