২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিজে সমতা ফেরাল পাকিস্তান

দ্বিতীয় টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে সহজেই ২৩ রানে হারিয়ে দুই ম্যাচের সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে পাকিস্তান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2012, 04:58 PM

Updated : 24 Aug 2022, 11:28 AM

ঢাকা, জুন ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দ্বিতীয় টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে সহজেই ২৩ রানে হারিয়ে দুই ম্যাচের সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে পাকিস্তান। হাম্বানটোটার মাহিন্দা রাজাপাকসা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে শহিদ আফ্রিদির অপরাজিত অর্ধশতকের সুবাদে ৬ উইকেটে ১২২ রান করে পাকিস্তান। জবাবে উইকেটে ১৯ ওভার ২ বলে ৯৯ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। লক্ষ্য তাড়া করতে নেমে ইয়াসির আরাফাতের জোড়া আঘাতে ৩৯ রানেই শ্রীলঙ্কার প্রথম চার ব্যাটসম্যান সাজঘরের পথ ধরেন। চতুর্থ উইকেটে চামারা কাপুগেদারার (১৯) সঙ্গে দিনেশ চান্দিমালের (১২) ২৩ রানের জুটি ধাক্কা সামাল দেয়ার চেষ্টা করে। কিন্তু দলীয় ৬২ রানে কাপুগেদারা ও ৭৬ রানে চান্দিমালের বিদায়ে বড় ধাক্কা খায় স্বাগতিকরা। এর পর ১৭তম ওভারে তিন বলের মধ্যে লাহিরু থিরিমান্নে (০) ও থিসেরা পেরেরাকে (০) ফিরিযে দিয়ে স্বাগতিকদের শেষ সম্ভাবনাটুকুও শেষ করে দেন মোহাম্মদ সামি। এর পর আরে বেশি দূর এগোয়নি শ্রীলঙ্কার ইনিংস। ১৬ রানে ৩ উইকেট নিয়ে সামিই পাকিস্তানের সেরা বোলার। এছাড়া আরাফাত ১৮ নেন ৩ উইকেট। এর আগে অধিনায়ক মোহাম্মদ হাফিজের ২৪ রানের সতর্ক ইনিংসের পরও ৪১ রানেই ৪ উইকেট হারায় পাকিস্তান। পঞ্চম উইকেটে শোয়েব মালিকের (২৭) সঙ্গে আফ্রিদির ৬৮ রানের জুটি ধাক্কা সামাল দেয়। দলীয় ১০৯ রানে শোয়েবের বিদায়ের পর দলকে প্রায় একাই লড়াইয়ের পুঁজি গড়ে দেন আফ্রিদি। শেষ পর্যন্ত ৫২ রানে অপরাজিত থাকেন তিনি। তার ৩৩ বলের ইনিংসে ৫টি চার ও ১টি ছক্কা। শ্রীলঙ্কার পক্ষে নুয়ান কুলাসেকারা ও কুশল লুকুয়ারাচ্চি দুটি করে উইকেট নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২২৫৩ ঘ.