২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টেস্ট অধিনায়ক হতে প্রস্তুত গম্ভীর

গৌতম গম্ভীরের নেতৃত্বে প্রথমবারের মতো আইপিএল শিরোপা জিতেছে কলকাতা নাইট রাইডার্স। আত্মবিশ্বাসী গম্ভীর জানিয়েছেন, ভারতের টেস্ট দলের দায়িত্ব নিতেও প্রস্তুত তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2012, 02:04 PM

Updated : 24 Aug 2022, 11:28 AM

ঢাকা, জুন ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গৌতম গম্ভীরের নেতৃত্বে প্রথমবারের মতো আইপিএল শিরোপা জিতেছে কলকাতা নাইট রাইডার্স। আত্মবিশ্বাসী গম্ভীর জানিয়েছেন, ভারতের টেস্ট দলের দায়িত্ব নিতেও প্রস্তুত তিনি। নেতৃত্ব দিতে প্রস্তুত কিনা এমন প্রশ্নের জবাবে ভারতের একটি টেলিভিশন চ্যানেলকে গম্ভীর বলেন, “অবশ্যই, এটা অনেক বড় সম্মানের। আমি দায়িত্ব নিতে প্রস্তুত। এটা আমার কাছে চ্যালেঞ্জ এবং আমি এই চ্যালেঞ্জ নিতে সম্পূর্ণ প্রস্তুত। প্রত্যেকেই আলাদা-আলাদা চ্যালেঞ্জ নিতে চায়। এভাবেই কারো মানসিক দৃঢ়তা ও তার চারিত্রিক বৈশিষ্ট্যের পরীক্ষা হয়।” সা¤প্রতিক সময়ে টেস্ট অধিনায়ক হিসেবে মহেন্দ্র সিং ধোনির ব্যর্থতা এবং অভিজ্ঞ ব্যাটসম্যান বিরেন্দর শেবাগের অনিশ্চয়তার কারণে গম্ভীরকে অধিনায়ক করার বিষয়ে গুঞ্জন শুরু হয়েছে। গম্ভীর বলেন, “ওই আলোচানার (গম্ভীরকে ভারতের অধিনায়ক করা হতে পারে) বিষয়ে আমি শুনেছি। কিন্তু আমি বলবো দলই একজন অধিনায়ককে সফল করতে পারে। একজন সফল অধিনায়ক একটি সফল দল গড়তে পারেন না বরং একটি সফল দলই একজন সফল অধিনায়ক তৈরি করে।” এখন পর্যন্ত ৪৮টি টেস্ট ও ১৩৪টি ওয়ানডে খেলেছেন ভারতের উদ্বোধনী এই ব্যাটসম্যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৯৫৪ ঘ.