২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৫ হাজার রানের মাইলফলকে স্ট্রাউস-কুক

টেস্ট ইতিহাসের পঞ্চম জুটি হিসেবে ৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন ইংল্যান্ডের অ্যান্ড্রু স্ট্রাউস ও অ্যালিস্টার কুক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2012, 12:37 PM

Updated : 24 Aug 2022, 11:27 AM

ঢাকা, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টেস্ট ইতিহাসের পঞ্চম জুটি হিসেবে ৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন ইংল্যান্ডের অ্যান্ড্রু স্ট্রাউস ও অ্যালিস্টার কুক। সোমবার ট্রেন্টব্রিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনে ৮৯ রানের উদ্বোধনী জুটি গড়ার পথে এই কীর্তি গড়েন দুজনে। এর আগে ওয়েস্ট ইন্ডিজের গর্ডন গ্রিনিজ-ডেসমন্ড হেইন্স, অস্ট্রেলিয়ার ম্যাথু হেইডেন-জাস্টিন ল্যাঙ্গার, ভারতের রাহুল দ্রাবিড়-শচীন টেন্ডুলকার এবং শ্রীলঙ্কার মাহেলা জয়াবর্ধনে-কুমার সাঙ্গাকারা জুটি এই কৃতিত্ব দেখিয়েছিলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৮৩০ঘ.