ঢাকা, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শুকতারার অলরাউন্ড নৈপুণ্যে ফাইনালে গুলশান ইয়ুথ ক্লাবকে ৫২ রানে হারিয়ে মহিলা ক্লাব ক্রিকেট লিগের শিরোপা ধরে রেখেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। চতুর্থ বারের মতো আয়োজিত এই প্রতিযোগিতায় এটি মোহামেডানের তৃতীয় শিরোপা।
মঙ্গলবার বিকেএসপির দুই নম্বর মাঠে টস জিতে ব্যাট করতে নেমে শুকতারার অর্ধশতকের সুবাদে ৮ উইকেটে ১৫৮ রান করে মোহামেডান। ১১৮ বলে ৮টি চার ও ১টি ছক্কাসহ ৬৭ রান করেন শুকতারা।
দ্বিতীয় সর্বোচ্চ ৩১ রান আসে অতিরিক্ত থেকে। এছাড়া শায়লা শারমীন ১৯ ও ফাহিমা খাতুন ১৭ রান করেন।
২২ রানে ২ উইকেট নেন গুলশানের লতা।
জবাবে ৩৬ ওভার ১ বলে ১০৬ রানে অলআউট হয়ে যায় গুলশান ইয়ুথ। ৩৬ রান করে অপরাজিত থাকেন শাহনাজ পারভীন। রেশমা আক্তার ১৫ ও সুবর্ণা ১৪ রান করেন।
ব্যাটিংয়ের পর বল হাতেও জ্বলে উঠে মাত্র ১৪ রানে শুকতারার ৪টি। ফাইনালের সেরা খেলোয়াড়ও স্বাভাবিকভাবেই তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৮০২ঘ.
bdnews24