২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মহিলা ক্রিকেটে আজাদ ও শেখ জামালের সহজ জয়

মহিলা ক্লাব ক্রিকেট লিগে সহজ জয় পেয়েছে আজাদ স্পোর্র্টিং ক্লাব ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব। বৃহস্পতিবার আজাদ ২০৫ রানে রাইজিং গার্লস ক্রিকেট অ্যাকাডেমি ও শেখ জামাল ১০ উইকেটে ঢাকা নর্দার্ন উইমেন্স ক্রিকেট ক্লাবকে হারিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2012, 02:53 PM

Updated : 24 Aug 2022, 11:25 AM

ঢাকা, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মহিলা ক্লাব ক্রিকেট লিগে সহজ জয় পেয়েছে আজাদ স্পোর্র্টিং ক্লাব ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব। বৃহস্পতিবার আজাদ ২০৫ রানে রাইজিং গার্লস ক্রিকেট অ্যাকাডেমি ও শেখ জামাল ১০ উইকেটে ঢাকা নর্দার্ন উইমেন্স ক্রিকেট ক্লাবকে হারিয়েছে। আজাদ-রাইজিং গার্লস বিকেএসপির দুই নম্বর মাঠে টস জিতে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ২৩৩ রান করে আজাদ। সর্বোচ্চ ৬৪ রান করেন রিতু মনি। ৪৬ রানে অপরাজিত থাকেন চম্পা চাকমা। এছাড়া নাজনীন নাহার ৪৪ ও অধিনায়ক সাথিরা জাকির ৩৬ রান করেন। অতিরিক্ত থেকে আসে ৪৩ রান। জবাবে ১৩ ওভার ৩ বলে মাত্র ২৮ রানে অলআউট হয়ে যায় রাইজিং গার্লস। সর্বোচ্চ ১২ রান আসে নুপূরের ব্যাট থেকে। আর কেউ দুই অঙ্কের যেতে পারেননি। ২ রানে ৩ উইকেট নিয়ে খাদিজাতুল কোবরা আজাদের সেরা বোলার। শেখ জামাল-ঢাকা নর্দার্ন বিকেএসপির তিন নম্বর মাঠে টস জিতে ব্যাট করতে নেমে ২৩ ওভার ১ বলে মাত্র ৩১ রানে অলআউট হয়ে যায় ঢাকা নর্দার্ন। কামরুন নাহার (১০) ছাড়া আর কেউ দুই অঙ্কের রান করতে পারেননি। ১১ রানে ৪ উইকেট নিয়ে পান্না ঘোষ শেখ জামালের সেরা বোলার। জবাবে আয়েশা আক্তারের ১৫ ও মাহমুদা খানের ১৬ রানের সুবাদে ৭ ওভারে কোনো উইকেট না হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় শেখ জামাল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২০৫০ঘ.