২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার কেনিয়ার দিকে ম্যাচ পাতানোর অভিযোগ

গত বিশ্বকাপে পাকিস্তান-কেনিয়া ম্যাচটিকে সন্দেহের চোখে দেখছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা আইসিসি। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা কেনিয়ার এক খেলোয়াড়ের বিরুদ্ধে তদন্তেরও সিদ্ধান্ত নিয়েছে। তবে ঐ খেলোয়াড়ের নাম জানা যায়নি এখনো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2012, 12:25 PM

Updated : 24 Aug 2022, 11:25 AM

ঢাকা, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গত বিশ্বকাপে পাকিস্তান-কেনিয়া ম্যাচটিকে সন্দেহের চোখে দেখছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা আইসিসি। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা কেনিয়ার এক খেলোয়াড়ের বিরুদ্ধে তদন্তেরও সিদ্ধান্ত নিয়েছে। তবে ঐ খেলোয়াড়ের নাম জানা যায়নি এখনো। সন্দেহভাজন ঐ খেলোয়াড়কে জাতীয় দলে বিবেচনা না করার জন্যও ক্রিকেট কেনিয়া বা কেনিয়ার ক্রিকেট বোর্ডকে পরামর্শ দিয়েছে আইসিসি। শ্রীলঙ্কার হাম্বানটোটায় অনুষ্ঠিত ঐ ম্যাচে কেনিয়াকে মাত্র ১১২ রানে অলআউট করে দিয়ে ২০৫ রানের বিশাল জয় পেয়েছিলো পাকিস্তান। পাকিস্তানের ইনিংসের সময় ৩৭টি ওয়াইড দিয়েছিলেন কেনিয়ার বোলাররা। সুবাদে ওয়ানডেতে এক ম্যাচে সবচেয়ে বেশি ওয়াইড দেয়ার রেকর্ড স্পর্শ করেছিলো ঐ ম্যাচ। গত বিশ্বকাপে একটিও ম্যাচ জিততে পারেনি কেনিয়া। বিশ্বকাপ শেষে দেশে ফেরার পর জাতীয় দলের ব্যর্থতা নিয়ে তদন্ত করেছিলো ক্রিকেট কেনিয়া। ঐ ব্যর্থতার জের ধরে কয়েক জন জেষ্ঠ্য খেলোয়াড়ের চুক্তি নবায়ন করাও হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৮১৪ঘ.