২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইপিএল ফাইনাল দেখতে আমন্ত্রিত পিসিবি সভাপতি

আইপিএলের ফাইনাল দেখতে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) আমন্ত্রণে সম্মতি জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি (পিসিবি) জাকা আশরাফ। ২৭ এপ্রিল চেন্নাইয়ে হবে ফাইনাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2012, 03:05 PM

Updated : 24 Aug 2022, 11:24 AM

ঢাকা, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইপিএলের ফাইনাল দেখতে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) আমন্ত্রণে সম্মতি জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি (পিসিবি) জাকা আশরাফ। ২৭ এপ্রিল চেন্নাইয়ে হবে ফাইনাল। দুই দেশের ক্রিকেট সম্পর্ক ভেঙ্গে যাওয়ার তিন বছর পর এই প্রথম আইপিএলের ফাইনাল দেখার আমন্ত্রণ পেলেন পিসিবি সভাপতি। এই আমন্ত্রণ পেয়ে আশরাফ উচ্ছ্বসিত। তিনি বলেন, “দুই দেশের ক্রিকেট সম্পর্ক স্বাভাবিক করতে এটি একটি ইতিবাচক পদক্ষেপ।” ২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বাইয়ে সন্ত্রাসী হামলায় ১৬৬ জনের প্রাণহানির পর থেকে পাকিস্তানের সঙ্গে ভারতের ক্রিকেট-সম্পর্ক নেই। ভারতের অভিযোগ, ঐ হামলায় পাকিস্তানের মদত ছিলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২১০২ঘ.