২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রিমিয়ার লিগের সূচী চূড়ান্ত

ওয়ালটন প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের বাকি ম্যাচগুলোর সূচী চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দুই মাসের অচলাবস্থা শেষে আগামী ৩১ মে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী ও ভিক্টোরিয়ার ম্যাচ দিয়ে শুরু হবে লিগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2012, 01:18 PM

Updated : 24 Aug 2022, 11:24 AM

ঢাকা, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়ালটন প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের বাকি ম্যাচগুলোর সূচী চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দুই মাসের অচলাবস্থা শেষে আগামী ৩১ মে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী ও ভিক্টোরিয়ার ম্যাচ দিয়ে শুরু হবে লিগ। তিনটি ভিন্ন মাঠে সুপার লিগের বাকি ম্যাচগুলো হবে ২, ৫ ও ৮ জুন। ২ জুন বিকেএসপিতে প্রাইম ব্যাঙ্ক ক্রিকেট ক্লাব-আবাহনী, বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ভিক্টোরিয়া-গাজী ট্যাঙ্ক ক্রিকেটার্স এবং ফতুল্ল¬ার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে মোহামেডান-শেখ জামাল ধানমন্ডি ক্লাব মুখোমুখি হবে। ৫ জুন ফতুল্ল¬ায় প্রাইম ব্যাঙ্ক-গাজী ট্যাঙ্ক, বগুড়ায় ভিক্টোরিয়া-মোহামেডান এবং বিকেএসপিতে আবাহনী-শেখ জামালের লড়াই। ৮ জুন লিগের শেষ দিনে ফতুল্ল¬ায় প্রাইম ব্যাঙ্ক-ভিক্টোরিয়া, বিকেএসপিতে গাজী ট্যাঙ্ক-শেখ জামাল এবং বগুড়ায় লড়বে আবাহনী-মোহামেডান। পাকিস্তানের অভিজ্ঞ ব্যাটসম্যান মোহাম্মদ ইউসুফের ছাড়পত্রজনিত সমস্যায় গত ২৮ মার্চ বন্ধ হয়ে যায় লিগ। সেদিন ভিক্টোরিয়ার হয়ে খেলতে নামা ইউসুফের নিবন্ধনের বৈধতা চ্যালেঞ্জ করে ভিক্টোরিয়ার ইনিংস শেষে মাঠে নামতে অস্বীকৃতি জানায় আবাহনী। পরে ম্যাচ রেফারি পূর্ণ পয়েন্ট দেন ভিক্টোরিয়াকে। এ নিয়ে নানা টানাপোড়েনের পর গত ১৫ মে সুপার লিগের ছয় দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর ৩১ মে থেকে লিগ শুরু করার ঘোষণা দেন বিসিবি সভাপতি আ হ ম মুস্তফা কামাল। সেই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ভিক্টোরিয়া ও আবাহনীর ম্যাচটি নতুন করে শুরু হবে। ১২ খেলায় ২০ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে আছে ওল্ড ডিওএইচএস ভেঙ্গে নতুনভাবে গঠিত প্রাইম ব্যাঙ্ক ক্রিকেট ক্লাব। সমান খেলায় ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে গাজী ট্যাঙ্ক ক্রিকেটার্স। ১১ খেলায় ১৬ পয়েন্ট নিয়ে তিন নম্বরে ভিক্টোরিয়া। সমান খেলায় ১২ পয়েন্ট নিয়ে আবাহনীর অবস্থান চতুর্থ। ১২ খেলায় ১২ পয়েন্ট করে নিয়ে নেট রান রেটের ভিত্তিতে পঞ্চম ও ষষ্ঠ স্থানে শেখ জামাল ও মোহামেডান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৮৫৬ঘ.