২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আজাদ ও দিপালীর সহজ জয়

মহিলা ক্রিকেট লিগে সহজেই জিতেছে আজাদ স্পোর্টিং ক্লাব ও দিপালী যুব সংঘ। শুক্রবার আজাদ ১৫৪ রানে ওরিয়েন্ট স্পোর্টিং ক্লাবকে এবং দিপালী ৫ উইকেটে ঢাকা নর্দার্ন উইমেন্স ক্রিকেট ক্লাবকে হারিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2012, 01:35 PM

Updated : 24 Aug 2022, 11:23 AM

ঢাকা, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মহিলা ক্রিকেট লিগে সহজেই জিতেছে আজাদ স্পোর্টিং ক্লাব ও দিপালী যুব সংঘ। শুক্রবার আজাদ ১৫৪ রানে ওরিয়েন্ট স্পোর্টিং ক্লাবকে এবং দিপালী ৫ উইকেটে ঢাকা নর্দার্ন উইমেন্স ক্রিকেট ক্লাবকে হারিয়েছে। আজাদ-ওরিয়েন্ট বিকেএসপির তিন নম্বর মাঠে টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৯০ রান করে আজাদ। জবাবে ১৫ ওভার ৫ বলে ৩৬ রানে অলআউট হয়ে যায় ওরিয়েন্ট। কলি আক্তার (১৩) ছাড়া ওরিয়েন্টের আর কেউ দুই অঙ্কের ঘরে যেতে পারেননি। ৫ রানে ৩ উইকেট নিয়ে চম্পা চাকমা আজাদের সেরা বোলার। এর আগে অধিনায়ক সাথিরা জাকিরের ৫৭ ও শামীমা সুলতানার অপরাজিত ৫১ রানের সুবাদে দুশ রানের কাছাকাছি পৌঁছায় আজাদ। সাথিরার ৬৫ বলের ইনিংসে ৭টি চার। অন্যদিকে শামীমার ৭৩ বলের ইনিংসটি ৩টি চারে সাজানো। ২২ রানে ২ উইকেট নেন ওরিয়েন্টের শাহরিমা খাতুন। দিপালী-ঢাকা নর্দার্ন বিকেএসপির দুই নম্বর মাঠে টস জিতে ব্যাট করতে নেমে ৩০ ওভার ৪ বলে ৬৯ রানে অলআউট হয়ে যায় ঢাকা নর্দার্ন। ২৪ রানে অপরাজিত থাকা সাবরিনা খাতুন ছাড়া আর কেউ ব্যাট হাতে সুবিধা করে উঠতে পারেননি। ৭ রানে ৪ উইকেট নিয়ে আশা ঢাকা নর্দার্নের সবচেয়ে বড় হন্তারক। জবাবে আশার অপরাজিত ১৫ ও জিন্নাত আয়শার ১৩ রানের সুবাদে ২৩ ওভারে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় দিপালী। ঢাকা নর্দার্নের পক্ষে ১০ রানে ৩ উইকেট নেন তাসলিমা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৯৩০ঘ.