২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গেইলের শতকে দিল্লিকে হারাল ব্যাঙ্গালোর

ক্রিস গেইলের অপরাজিত শতকের সুবাদে দিল্লি ডেয়ারডেভিলসকে ২১ রানে হারিয়ে প্লে-অফে খেলার স্বপ্ন বাঁচিয়ে রেখেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2012, 06:57 PM

Updated : 24 Aug 2022, 11:22 AM

ঢাকা, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ক্রিস গেইলের অপরাজিত শতকের সুবাদে দিল্লি ডেয়ারডেভিলসকে ২১ রানে হারিয়ে প্লে-অফে খেলার স্বপ্ন বাঁচিয়ে রেখেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এ জয়ের ফলে ১৫ খেলায় ব্যাঙ্গালোরের পয়েন্ট ১৭। অন্য দিকে সমান খেলায় দিল্লির পয়েন্ট ২০। দিল্লির ফিরোজ শাহ কোটলায় টস হেরে ব্যাট করতে নেমে ১ উইকেটে ২১৫ রান করে ব্যাঙ্গালোর। জবাবে ৯ উইকেটে ১৯৪ রানেই থেমে যায় দিল্লির ইনিংস। বড় লক্ষ্য তাড়া করতে নেমে ৪৫ রানেই দিল্লির দুই উদ্বোধনী ব্যাটসম্যান সাজঘরের পথ ধরলে শুরুটা খুব একটা ভালো হয়নি দিল্লির। মাহেলা জয়াবর্ধনের (৯) দ্রুত বিদায় দলের বিপদ বাড়ায় আরো। নিয়মিত বিরতিতে উইকেট হারালেও রস টেলরের ৫৫, ভেনু গোপাল রাওয়ের ৩৬ ও আন্দ্রে রাসেলের ৩১ রানের সুবাদে শেষ পর্যন্ত লড়াইয়েই ছিল দিল্লি। ব্যাঙ্গালোরের পক্ষে জহির খান ও পারামেশওয়ারান ৩টি করে উইকেট নেন। এর আগে ১১ রানেই তিলকারতেœ দিলশানের বিদায়ে দিল্লির শুরুটা মোটেও ভালো হয়নি। শুরুতে ধীরস্থির থাকলেও ধীরে ধীরে গেইল স্বরূপে ফিরলে বড় সংগ্রহ দাঁড় করায় ব্যাঙ্গালোর। দ্বিতীয় উইকেটে বিরাট কোহলির (৭৩) সঙ্গে ২০৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন গেইল। শেষ পর্যন্ত ১২৮ রানে অপরাজিত াকেন গেইল। ৬২ বলে এ রান করা পে ৭টি চার ও ১৩টি ছক্কা হাঁকান তিনি। টি-টোয়েন্টি ক্রিকেটে এটি বিশ্ব রেকর্ড। ব্যাঙ্গালোর অধিনায়ক কোহলির ৫৩ বলের ইনিংসটি ৯টি চার ও ১টি ছক্কা সাজানো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/০০৪২ ঘ.