২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুবরাজের চোখে ফেরার স্বপ্ন

আগামী তিন থেকে চার মাসের মধ্যে মাঠে ফেরার ব্যাপারে আশাবাদী যুবরাজ সিং। ফুসফুসের ক্যান্সারের চিকিৎসা শেষে গত মাসে দেশে ফিরেছেন ভারতের বাঁহাতি অলরাউন্ডার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2012, 12:24 PM

Updated : 24 Aug 2022, 11:23 AM

ঢাকা, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী তিন থেকে চার মাসের মধ্যে মাঠে ফেরার ব্যাপারে আশাবাদী যুবরাজ সিং। ফুসফুসের ক্যান্সারের চিকিৎসা শেষে গত মাসে দেশে ফিরেছেন ভারতের বাঁহাতি অলরাউন্ডার। “আপনি কি এক বছরের মধ্যে জাতীয় দলে ফিরতে পারবেন?”- সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে ভারতের বিশ্বকাপ জয়ের নায়ক বলেন, “এক বছর অনেক দীর্ঘ সময়। আমি এর চেয়ে কম সময়ে ফেরার আশা করছি। সম্ভব হলে আগামী তিন থেকে চার মাসের মধ্যে।” ক্যান্সারের চিকিৎসার জন্য এ বছরের শুরুতে যুক্তরাষ্ট্রে যান যুবরাজ। দেশে ফেরার পর তিনি বলেছিলেন,“আমি জাতীয় দলে ফিরতে চাই। যদিও জানি ফেরাটা সহজ হবে না। এটা সময়সাপেক্ষ ব্যাপার।” গত বছর উপমহাদেশে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে ৯ ম্যাচে ৩৬২ রান করার পাশাপাশি ১৫ উইকেট নিয়ে ভারতের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন যুবরাজ। টুর্নামেন্ট-সেরাও হন তিনি। গত নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে দুই টেস্টের সিরিজের পর আর মাঠে নামতে পারননি যুবরাজ। বিডিনিউজ টোয়োন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/১৮১৫ ঘ.