২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শাহরুখের স্টেডিয়ামে ঢোকায় নিষেধাজ্ঞা

মাঠের নিরাপত্তা কর্মী ও কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে শাহরুখ খানকে মুম্বাইয়ের ওয়াংখেড় স্টেডিয়ামে আজীবন নিষিদ্ধ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2012, 11:11 AM

Updated : 24 Aug 2022, 11:23 AM

ঢাকা, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাঠের নিরাপত্তা কর্মী ও কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে শাহরুখ খানকে মুম্বাইয়ের ওয়াংখেড় স্টেডিয়ামে আজীবন নিষিদ্ধ করা হয়েছে। ওই ঘটনায় মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন বৃহস্পতিবার কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখের বিরুদ্ধে থানায় অভিযোগও করা হয়েছে বলে জানিয়েছে টাইমস অফ ইন্ডিয়া। শাহরুখের বিরুদ্ধে অভিযোগ, বুধবার রাতে ওয়াংখেড় স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে কলকাতা নাইট রাইডার্স ৩২ রানের জয় পাওয়ার পর কয়েক সঙ্গীকে নিয়ে মাঠে ঢুকতে চান তিনি। এ সময় নিরাপত্তা কর্মীরা তাকে বাধা দিলে তিনি তাদের ওপর চড়াও হন। এক পর্যায়ে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা এগিয়ে এলে তাদের সঙ্গেও দুর্ব্যবহার করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এমআই/১৬৪৭ ঘ.