ঢাকা, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এক ম্যাচ পরেই দলে ফিরেছেন কলকাতা নাইট রাইডার্স অলরাউন্ডার সাকিব আল হাসান। ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে খেলছেন তিনি।
টস হেরে ব্যাট করতে নেমে ১০ ওভারে ৩ উইকেটে ৫৪ রান করেছে কলকাতা। এক প্রান্তে সাকিব ৫ ও অন্য প্রান্তে মনোজ তিওয়ারী ১৭ রানে ব্যাট করছেন।
সাজঘরে ফিরে গেছেন গৌতম গম্ভীর (২৮), ব্রেন্ডন ম্যাককালাম (১) ও জ্যাক ক্যালিস (০)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২১২৪ ঘ.
bdnews24