২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ড্যারেন ব্রাভোর প্রশংসায় লারা

সম্পর্কে ড্যারেন ব্রাভো তার কাজিন। তবে আত্মীয়তার জন্য নয়, ব্যাটিংয়ের কারণেই তার প্রশংসায় পঞ্চমুখ ব্রায়ান লারা। ব্রাভোর মধ্যে নিজের ছায়াও দেখতে পাচ্ছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2012, 01:44 PM

Updated : 24 Aug 2022, 11:22 AM

ঢাকা, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সম্পর্কে ড্যারেন ব্রাভো তার কাজিন। তবে আত্মীয়তার জন্য নয়, ব্যাটিংয়ের কারণেই তার প্রশংসায় পঞ্চমুখ ব্রায়ান লারা। ব্রাভোর মধ্যে নিজের ছায়াও দেখতে পাচ্ছেন তিনি। তবে ড্যারেন ব্রাভোর প্রশংসা করলেও সাবেক সতীর্থ শিবনারায়ণ চন্দরপলের ওপরে বেশ বিরক্ত সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান। লারার মতে, ওয়েস্ট ইন্ডিজের বর্তমান দলটির সবচেয়ে অভিজ্ঞ ব্যাটসম্যান চন্দরপলের আরো ওপরে ব্যাট করতে নামা উচিৎ। ‘দ্য ডেইলি মিরর’ পত্রিকাকে লারা বলেন, “(ড্যারেন) ব্রাভোর সামর্থ্য নিয়ে আমার মনে কোনো সন্দেহ নেই। সে দারুণ সম্ভাবনাময় ক্রিকেটার।” ত্রিনিদাদের রাস্তায় খেলতে দেখা জুনিয়র ব্রাভোর মধ্যে বিশ্ব মানের ক্রিকেটার হওয়ার সব গুণাগুণও দেখতে পাচ্ছেন লারা। তিনি বলেন, “আমার দৃঢ় বিশ্বাস তার মধ্যে ভালো করার ¯পৃহা ও মানসিক দৃঢ়তা রয়েছে। এই দুটো জিনিস শারীরিক সামর্থ্যরে চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। তাছাড়া আমাদের দুজনের ব্যাটিংয়ে বেশ মিলও আছে।” তবে ব্রাভোর অকুণ্ঠে প্রশংসা করলেও চন্দরপলের ওপরে বিরক্তি লুকোতে পারেননি টেস্ট ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসের মালিক। চন্দরপলকে আরো ওপরে ব্যাট করার পরামর্শ দিয়ে লারা বলেন, “আমি বুঝি না চন্দরপল কেন আরো ওপরে খেলে না। এতো ধারাবাহিক হওয়ার পরও কেন সে বলে না, ‘আমাকে আরো ওপরে খেলার সুযোগ দিন।’ এতে শুধু তারই উপকার হবে না, দলেরও লাভ হবে। চন্দরপলের উচিৎ তিন নম্বরে ব্যাট করা।” “দলের সেরা ব্যাটসম্যানের তিন নম্বরেই ব্যাট করা উচিৎ। কারণ দলকে জয় এনে দেয়ার মতো বড় সংগ্রহের ভিত গড়ে দিতে তিনিই সক্ষম। কিন্তু দলের সেরা ব্যাটসম্যান পাঁচ নম্বরে নামলে তাকে বেশির ভাগ সময় বিপর্যয় সামাল দেয়ার চেষ্টাই করতে হয়,” যোগ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৯৪১ ঘ.