২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাইম ব্যাঙ্ক ক্রিকেট ক্লাবের আত্মপ্রকাশ

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের দল ওল্ড ডিওএইচএস ক্রিকেট ক্লাবের স্বত্ব কিনে নিয়ে নতুন দল হিসেবে আত্মপ্রকাশ করেছে প্রাইম ব্যাঙ্ক ক্রিকেট ক্লাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2012, 04:51 PM

Updated : 24 Aug 2022, 11:21 AM

ঢাকা, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের দল ওল্ড ডিওএইচএস ক্রিকেট ক্লাবের স্বত্ব কিনে নিয়ে নতুন দল হিসেবে আত্মপ্রকাশ করেছে প্রাইম ব্যাঙ্ক ক্রিকেট ক্লাব। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আহম মুস্তফা কামাল সোমবার হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের বলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন ক্লাবের নাম ঘোষণা করেন। এ সময় প্রাইম ব্যাঙ্কের চেয়ারম্যান সিরাজুল ইসলাম মোল্লা, সাবেক চেয়ারম্যান আজম জে চৌধুরী, ভাইস চেয়ারম্যান তানজিল চৌধুরী, প্রাইম ব্যাঙ্ক ফাউন্ডেশনের সিইও ড. ইকবাল আনোয়ার, ক্লাবের ম্যানেজার ও কোচ খালেদ মাহমুদ সুজনসহ ক্লাবের কর্মকর্তা ও খেলোয়াড়রা উপস্থিত ছিলেন। লিগে নিজেদের প্রথম আসরে এ পর্যন্ত বেশ সফল প্রাইম ব্যাঙ্ক ক্রিকেট ক্লাব। ১৩ খেলার ১১টিতেই জয় নিয়ে লিগের শীর্ষে রয়েছে দলটি। অনুষ্ঠানে প্রথম শ্রেণীর ক্রিকেটকে ঢেলে সাজানোর বিসিবির পরিকল্পনায় প্রাইম ব্যাঙ্কের মতো প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান বিসিবি সভাপতি। প্রাইম ব্যাঙ্কের কর্মকর্তারা দেশের সুবিধা বঞ্চিত ও উদীয়মান ক্রিকেটারদের প্রশিক্ষণের জন্য একটি আন্তর্জাতিক মানের অ্যাকাদেমি স্থাপনের প্রতিশ্র“তি দিয়েছেন। এই অ্যাকাদেমিতে প্রশিক্ষণের পাশাপাশি তাদের পড়াশোনা চালিয়ে যাওয়ার ব্যাপারেও সহায়তা দেয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২২৪৮ ঘ.