২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এশিয়া-কানাডা একাদশের জয়

প্রদর্শনী টি-টোয়েন্টি ম্যাচে বিশ্ব একাদশকে ৩ উইকেটে হারিয়েছে এশিয়া-কানাডা একাদশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2012, 11:38 AM

Updated : 24 Aug 2022, 11:21 AM

ঢাকা, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রদর্শনী টি-টোয়েন্টি ম্যাচে বিশ্ব একাদশকে ৩ উইকেটে হারিয়েছে এশিয়া-কানাডা একাদশ। অন্টারিওর রজার্স সেন্টার প্রথমে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৬৪ রান করে বিশ্ব একাদশ। ম্যাচ সেরা ওয়েস্ট ইন্ডিজের ডেভন স্মিথের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৬৯ রান। তার ৬৩ বলের ইনিংসে ৯টি চার। এছাড়া জিম্বাবুয়ে অধিনায়ক ব্রেন্ডন টেলর ৩৪ ও নিউজিল্যান্ডের অলরাউন্ডার জ্যাকব ওরাম ১৯ রান করেন। ৩১ রানে ২ উইকেট নিয়ে রিজওয়ান চিমা এশিয়া-কানাডা একাদশের সেরা বোলার। লক্ষ্য তাড়া করতে নেমে অধিনায়ক সনাৎ জয়াসুরিয়ার ৪১ ও হার্শাল প্যাটেলের ৩৯ রানের সুবাদে ১৯ ওভার ৭ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় এশিয়া-কানাডা একাদশ। এশিয়া-কানাডা একাদশে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি ছিলেন অলরাউন্ডার নাসির হোসেন। ১ ওভার বল করে ২২ রান দেয়া নাসির ব্যাট হাতে অবশ্য বেশ সফল। ২০ বলে ৩টি চারের সাহায্যে ২১ রান করা নাসির তৃতীয় উইকেটে প্যাটেলের সঙ্গে ৩৫ রানের ছোট কিন্তু কার্যকর জুটি গড়েন। ৩৬ রানে ৪ উইকেট নিয়ে টিনো বেস্ট বিশ্ব একাদশের সেরা বোলার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৭২৭ ঘ.