২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চ্যাম্পিয়নস লিগে খেলবে পাকিস্তানের দল

এই বছরের চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টি প্রতিযোগিতায় পাকিস্তানকে একটি দল পাঠানোর আমন্ত্রণ জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এতে দুই দেশের মধ্যে আবারো দ্বিপাক্ষিক সিরিজ শুরু হওয়ার সম্ভাবনার ব্যাপারে আশাবাদী হয়ে উঠেছে পাকিস্তান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2012, 04:25 PM

Updated : 24 Aug 2022, 11:20 AM

ঢাকা, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এই বছরের চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টি প্রতিযোগিতায় পাকিস্তানকে একটি দল পাঠানোর আমন্ত্রণ জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এতে দুই দেশের মধ্যে আবারো দ্বিপাক্ষিক সিরিজ শুরু হওয়ার সম্ভাবনার ব্যাপারে আশাবাদী হয়ে উঠেছে পাকিস্তান। দুই দেশের বৈরী সম্পর্কের কারণে চ্যাম্পিয়নস লিগের প্রথম তিনটি আসরে পাকিস্তানকে আমন্ত্রণ জানায়নি বিসিসিআই। পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান অপারেটিং কর্মকর্তা সুবহান আহমেদ বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, “বিসিসিআইয়ের সিদ্ধান্তে আমরা খুশি। তারা আমাদের জাতীয় চ্যাম্পিয়ন দলকে চ্যাম্পিয়নস লিগে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছে।” “আশা করছি দুই দেশের দ্বিপাক্ষিক সিরিজ আবারো শুরু হওয়ার পথে এটা প্রথম পদক্ষেপ হবে,” যোগ করেন তিনি। বিসিসিআই সভাপতি এন শ্রীনিবাসন জানিয়েছেন, চ্যাম্পিয়নস লিগের পরিচালনা পর্ষদের অনুমতি সাপেক্ষে পাকিস্তানের দল ‘শিয়ালকোট স্ট্যালিয়নস’ চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টিতে অংশগ্রহণ করতে পারবে। শ্রীনিবাসন বলেন, “(দু দেশের মধ্যে) সম্পর্কের বরফ কিছুটা ভাঙ্গায় আমরা খুশি। আশাকরছি এখান থেকে আমরা আরো এগিয়ে যেতে পারবো।” ২০০৮ সালে মুম্বাই হামলার পর থেকে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ হয়ে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২২১০ ঘ.