২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তান-অস্ট্রেলিয়া সিরিজ আয়োজনে শ্রীলঙ্কার ‘না’

তিন বছরের বেশি সময় ধরে পাকিস্তান নিজেদের সিরিজগুলো অন্য কোনো দেশে আয়োজন করছে। অগাস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে তেমনি একটি সীমিত ওভারের সিরিজ আয়োজনের জন্য শ্রীলঙ্কার মাঠ ব্যবহার করতে চেয়েছিলো পাকিস্তান। কিন্তু ঘরোয়া টি-টোয়েন্টি লিগের সময়সূচির সঙ্গে তা সাংঘর্ষিক হওয়ায় শ্রীলঙ্কা নিজেদের অপারগতার কথা জানিয়ে দিয়েছে। ফলে বিকল্প ভেন্যু খুঁজতে হচ্ছে পাকিস্তানকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2012, 03:49 PM

Updated : 24 Aug 2022, 11:20 AM

ঢাকা, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিন বছরের বেশি সময় ধরে পাকিস্তান নিজেদের সিরিজগুলো অন্য কোনো দেশে আয়োজন করছে। অগাস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে তেমনি একটি সীমিত ওভারের সিরিজ আয়োজনের জন্য শ্রীলঙ্কার মাঠ ব্যবহার করতে চেয়েছিলো পাকিস্তান। কিন্তু ঘরোয়া টি-টোয়েন্টি লিগের সময়সূচির সঙ্গে তা সাংঘর্ষিক হওয়ায় শ্রীলঙ্কা নিজেদের অপারগতার কথা জানিয়ে দিয়েছে। ফলে বিকল্প ভেন্যু খুঁজতে হচ্ছে পাকিস্তানকে। পাকিস্তানের প্রধান অপারেটিং কর্মকর্তা সুবহান আহমেদ বার্তা সংস্থা রয়টার্সকে শনিবার বলেন, “এটা খুবই দুর্ভাগ্যজনক যে শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগের কারণে তারা (শ্রীলঙ্কা) অস্ট্রেলিয়ার বিপক্ষে আমাদের সিরিজ আয়োজন করতে পারছে না।” “আমরা এরই মধ্যে ওই সিরিজের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছি। কিন্তু শেষ মুহূর্তে এখন আমাদের অন্য একটি নিরপেক্ষ ভেন্যু খুুঁজে বের করতে হবে। সেপ্টেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ওই সিরিজ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ,” যোগ করেন পিসিবি কর্মকর্তা। সিরিজে পাঁচটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা রয়েছে। দক্ষিণ আফ্রিকা, মালোয়েশিয়া বা সংযুক্ত আরব আমিরাতে ওই সিরিজ হতে পারে। ২০০৯ সালের মার্চে পাকিস্তান সফর করার সময় শ্রীলঙ্কা দলকে বহনকারী বাসে সন্ত্রাসী হামলার পর থেকে পাকিস্তানে আর কোনো আন্তর্জাতিক ম্যাচ হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২১১৯ ঘ.