২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রোহিতের শতকে মুম্বাইয়ের সহজ জয়

রোহিত শর্মার অপরাজিত শতকের সুবাদে কলকাতা নাইট রাইডার্সকে ২৭ রানে হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। ১৩ খেলায় এটি মুম্বাইয়ের অষ্টম জয় অন্য দিকে সমান খেলায় কলকাতার চতুর্থ হার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2012, 11:01 AM

Updated : 24 Aug 2022, 11:20 AM

ঢাকা, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রোহিত শর্মার অপরাজিত শতকের সুবাদে কলকাতা নাইট রাইডার্সকে ২৭ রানে হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। ১৩ খেলায় এটি মুম্বাইয়ের অষ্টম জয় অন্য দিকে সমান খেলায় কলকাতার চতুর্থ হার। শনিবার আইপিএলের প্রথম ম্যাচে ইডেন গার্ডেনসে টস জিতে ব্যাট করতে নেমে ১ উইকেটে ১৮২ রান করে মুম্বাই। জবাবে ৪ উইকেটে ১৫৫ রানেই থামে কলকাতার ইনিংস। লক্ষ্য তাড়া করতে নেমে ৩ রানেই দুই উদ্বোধনী ব্যাটসম্যান সাজঘরের পথ ধরলে কলকাতার শুরুটা মোটেও ভালো হয়নি। দ্বিতীয় উইকেটে মনোজ তিওয়ারীর (২৭) সঙ্গে ৫৭ রানের জুটি গড়ে ধাক্কা সামাল দেয়ার চেষ্টা করে জ্যাক ক্যালিস। চতুর্থ উইকেটে ইউসুফ পাঠানের (৪০*) সঙ্গে ৯১ রানের আরেকটি বড় জুটি গড়লেও ম্যাচ জয়ের জন্য তা যথেষ্ট ছিল না। শেষ পর্যন্ত দলীয় ১৫১ রানে বিদায় নেন ক্যালিস (৭৯)। তার ৬০ বলের ইনিংসে ৭টি চার ও ৩টি ছক্কা। এর আগে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ছাব্বিশ দিন পর জায়গা পেয়ে শুরুতেই দলকে সাফল্য এনে দিলেও তা কাজে লাগাতে পারেনি কলকাতা। বরং ৬০ বলে রোহিতের করা অপরাজিত ১০৯ রানের সুবাদে বড় সংগ্রহ দাঁড় মুম্বাই। ওই রান করার পথে ৫টি ছক্কা ও ১২টি চার মারেন রোহিত। নিজের দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে শচীন টেন্ডুলকারকে (২) আউট করে কলকাতাকে দিনের প্রথম সাফল্য এনে দেন সাকিব। দ্বিতীয় উইকেটে টুর্নামেন্টে প্রথম ম্যাচ খেলা হার্শেল গিবসের (৬৬*) সঙ্গে রোহিতের ১৬৭ রানের অবিচ্ছিন্ন জুটি ধাক্কা সামাল দিয়ে খুব ভালো অবস্থানে নিয়ে আসে মুম্বাইকে। গিবসের ৫৮ বলের ইনিংসটি ৭টি চার ও ২টি ছক্কায় সাজানো। ৪ ওভারে ১ উইকেটে ২৭ রান দেয়া সাকিবই কলকতার সবচেয়ে কম খরচে বোলার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএনএম/ ২০০০ ঘ.