ঢাকা, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ৪র্থ মহিলা ক্লাব ক্রিকেট লিগে নিজেদের প্রথম খেলায় দিপালী যুব সংঘকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে গুলশান ইয়ুথ ক্লাব।
বিকেএসপির তিন নম্বর মাঠে টস জিতে ব্যাট করতে নেমে ৩৮ ওভারে ৫৯ রানে অলআউট হয়ে যায় দিপালী। সর্বোচ্চ ২৪ রান আসে আশার ব্যাট থেকে। দলের আর কেউ দুই অঙ্কের কোঠায় পৌঁছাতে পারেন নি।
ম্যাচ সেরা তিথি রানী ৩ রানে ৩ উইকেট নিয়ে গুলশানের সেরা বোলার।
লক্ষ্য তাড়া করতে নেমে ১৫ ওভার ৪ বলে ১ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় গুলশান। দলীয় ৩৮ রানে অধিনায়ক লতা (১৭) সাজঘরের পথ ধরলেও সানজিদা (২৭*) ও সুবর্না (৩*) দলকে সহজ জয় এনে দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৮৪৭ ঘ.
bdnews24