২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মহিলা ক্রিকেটে মোহামেডানের শুভ সূচনা

আজাদ স্পোর্টিং ক্লাবকে সহজেই ৭ উইকেট হারিয়ে মহিলা ক্লাব ক্রিকেট লিগে শুভ সূচনা করেছে বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2012, 12:01 PM

Updated : 24 Aug 2022, 11:20 AM

ঢাকা, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আজাদ স্পোর্টিং ক্লাবকে সহজেই ৭ উইকেট হারিয়ে মহিলা ক্লাব ক্রিকেট লিগে শুভ সূচনা করেছে বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান। শুক্রবার বিকেএসপির তিন নম্বর মাঠে টস জিতে ব্যাট করতে নেমে ৩১ ওভার ৩ বলে মাত্র ৪৪ রানে অলআউট হয়ে যায় আজাদ। কেউ দুই অঙ্কের ঘরে যেতে পারেননি। সর্বোচ্চ ৯ রান করেন চম্পা চাকমা। ৩টি করে উইকেট নেন মোহামেডান অধিনায়ক সালমা খাতুন ও ম্যাচ সেরা শুকতারা। ৪৫ রানের লক্ষ্যে ১৯ ওভার ১ বলে ৩ উইকেট হারিয়ে পৌঁছে যায় মোহামেডান। ২৪ রানে ৩ উইকেট হারানোর পর তুলিকা বিশ্বাসের সঙ্গে ২১ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে সহজ জয় এনে দেন তাহিন তাহেরা। দুজনই ১১ রান করে অপরাজিত থাকেন। আজাদের সেরা বোলার খাদিজাতুল কুবরার শিকার ৩ উইকেট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৭৫৭ ঘ.