ঢাকা, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টি-টোয়েন্টির জোয়ারে নতুন সংযোজন শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগ (এসএলপিএল)। ১০ অগাস্ট থেকে প্রতিযোগিতাটি শুরু হওয়ার কথা জানিয়েছে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড। ফাইনাল হবে ৩১ অগাস্ট।
৭ দলের প্রতিযোগিতায় মোট ম্যাচের সংখ্যা ২৪টি। খেলা হবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়াম ও পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে।
শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) এক বিবৃতিতে জানিয়েছে, প্রত্যেক দল ছয় জন করে বিদেশী খেলোয়াড় নিতে পারবে। তবে এক ম্যাচে সর্বোচ্চ চারজন বিদেশী খেলোয়াড় খেলতে পারবেন।
এছাড়া স্থানীয় অনূর্ধ্ব-২১ দলের কমপক্ষে একজন খেলোয়াড়কে প্রত্যেক ম্যাচে মাঠে নামাতে হবে। প্রতিটি দলে একজন করে আইকন খেলোয়াড় থাকবেন।
প্রতিযোগিতাটি টেলিভিশনে সরাসরি স¤প্রচার করার কথাও জানিয়েছে এসএলসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২১১৪ ঘ.
bdnews24