২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তান সফরে আগ্রহী কানাডা

পাকিস্তান ক্রিকেটের ঘোর অন্ধকারে এক টুকরো আশার আলো! পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, কানাডার জাতীয় ক্রিকেট দল পাকিস্তান সফরে আসতে আগ্রহী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2012, 02:48 PM

Updated : 24 Aug 2022, 11:19 AM

ঢাকা, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাকিস্তান ক্রিকেটের ঘোর অন্ধকারে এক টুকরো আশার আলো! পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, কানাডার জাতীয় ক্রিকেট দল পাকিস্তান সফরে আসতে আগ্রহী। পিসিবি এক বিবৃতিতে জানিয়েছে, “জাতীয় ক্রিকেট দলকে পাকিস্তান সফরে পাঠাতে আগ্রহ প্রকাশ করায় পিসিবির পক্ষ থেকে ক্রিকেট কানাডাকে অনেক ধন্যবাদ। পিসিবির বিশ্বাস, এর ফলে দু দেশের ক্রিকেট বোর্ডের সম্পর্কের আরো উন্নতি হবে।” ২০০৯ সালের মার্চে লাহোরে শ্রীলঙ্কার ক্রিকেট দলের বাসে সন্ত্রাসী হামলার পর থেকে পাকিস্তানে আর কোনো দল সফর করেনি। স¤প্রতি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পাকিস্তান সফরের সম্ভাবনা দেখা গেলেও নিরাপত্তাজনিত কারণে সেই সম্ভাবনা শেষই বলা যায় । কানাডা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সহযোগী সদস্য। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২০৪৪ ঘ.