২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডেকানকে সহজেই হারাল পাঞ্জাব

মানদীপ সিংয়ের অর্ধশতকের সুবাদে ডেকান চার্জার্সকে সহজেই ২৫ রানে হারিয়েছে কিংস ইলিভেন পাঞ্জাব। ১২ খেলায় এটি পাঞ্জাবের ষষ্ঠ জয় অন্যদিকে সমান খেলায় ডেকানের নবম হার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2012, 06:03 PM

Updated : 24 Aug 2022, 11:19 AM

ঢাকা, মে ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মানদীপ সিংয়ের অর্ধশতকের সুবাদে ডেকান চার্জার্সকে সহজেই ২৫ রানে হারিয়েছে কিংস ইলিভেন পাঞ্জাব। ১২ খেলায় এটি পাঞ্জাবের ষষ্ঠ জয় অন্যদিকে সমান খেলায় ডেকানের নবম হার। হায়দারাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৭০ রান করে পাঞ্জাব। জবাবে ৮ উইকেটে ১৪৫ রানেই থেমে যায় ডেকানের ইনিংস। লক্ষ্য তাড়া করতে নেমে তৃতীয় উইকেটে ক্যামেরন হোয়াইটের (৮) সঙ্গে ড্যানিয়েল হ্যারিসের (৩০) ৩৯ রানের জুটির পরও ৭৪ রানেই ডেকানের প্রথম পাঁচ ব্যাটসম্যান বিদায় নেয়। ষষ্ঠ উইকেটে আকসাথ রেড্ডির (২৪) সঙ্গে অভিষেক ঝুনঝুনওয়ালা (১৯) ৪৩ রানের জুটি গড়লেও ততক্ষণে ম্যাচে চালকের আসনে অতিথিরা। দলীয় ১১৭ রানে আকসাথের বিদায়ের পর অবশ্য বেশি দূর এগোয়নি স্বাগতিকদের ইনিংস। পাঞ্জাবের পক্ষে প্রাভিন কুমার, পারভিন্দর আওয়ানা ও ডেভিড হাসি দুটি করে উইকেট নেন। এর আগে শন মার্শের (২২) সঙ্গে মানদীপের ৫৫ রানের উদ্বোধনী জুটির সুবাদে শুরুটা বেশ ভালোই হয় পাঞ্চাবের। নিতিন শাইনি (২) দ্রুত বিদায় নিলেও তৃতীয় উইকেটে অধিনায়ক ডেভিড হাসির (১৬) সঙ্গে ৩৯ ও চতুর্থ উইকেটে আজহার মেহমুদের (১৪) সঙ্গে ৩৩ রানের ছোট কিন্তু কার্যকর দুটি জুটি গড়ে দলকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন মানদীপ (৭৫)। মানদীপের ৪৮ বলের ইনিংসে ৮টি চার ও ৩টি ছক্কা। ষষ্ঠ উইকেটে সিদ্ধার্থ চিতনিসের (৬*) সঙ্গে ডেভিড মিলারের (২৮*) ৩২ রানের অবিচ্ছিন্ন জুটির সুবাদে লড়াইয়ের পুঁজি গড়ে অতিথিরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২৩৫৯ ঘ.